---Advertisement---

ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দানিশ ফারুক, মাঝমাঠে বাড়বে লাল-হলুদের শক্তি

June 28, 2026 6:33 PM
Danish Farooq
---Advertisement---

নতুন মরশুমের আগে দলকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ ইস্টবেঙ্গলের। ভারতীয় মিডফিল্ডার দানিশ ফারুককে দলে নিতে চলেছে লাল-হলুদ শিবির। জানা গিয়েছে, তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করেছে ক্লাব। আগামী আইএসএল মরশুমের পাশাপাশি এএফসি-র প্রতিযোগিতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই অভিজ্ঞ ফুটবলার। (Danish Farooq)

মিগুয়েল ফিগেইরার বিদায়ের পর এটিই ইস্টবেঙ্গলের প্রথম মিডফিল্ড এ সই করলেন কোনও প্লেয়ার। কেরালা ব্লাস্টার্সে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকা দানিশের আগমনে দলের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। মহম্মদ রশিদ ও জিকসন সিংয়ের সঙ্গে তিনি বক্স-টু-বক্স মিডফিল্ডার হিসেবে নতুন মাত্রা যোগ করবেন।

৩০ বছর বয়সি জম্মু-কাশ্মীরের এই ফুটবলারকে অনেকেই “কাশ্মীরের রোনাল্ডো” নামে চেনেন। মাঠে তাঁর গতি, বল নিয়ন্ত্রণের ক্ষমতা এবং আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তাঁর দক্ষতার জন্যই এই পরিচিতি। কেরালা ব্লাস্টার্সের আগে তিনি রিয়াল কাশ্মীর এফসি এবং বেঙ্গালুরু এফসির হয়েও খেলেছেন। ভারতীয় জাতীয় দলের জার্সিতেও পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। সিএএফএ নেশনস কাপে একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর ঝুলিতে। (Danish Farooq)

দানিশ ফারুকের অন্যতম বড় শক্তি তাঁর বহুমুখী খেলার ক্ষমতা। তিনি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার, নম্বর ১০ কিংবা উইংয়েও খেলতে পারেন। বড় ম্যাচের অভিজ্ঞতাও রয়েছে তাঁর, যা ইস্টবেঙ্গলের জন্য বাড়তি সুবিধা হতে পারে। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, জিকসন সিংদের সঙ্গে প্রতিযোগিতাও তৈরি হবে দানিশের আগমনে।

বিশ্বকাপের শেষ ৩২-এ মহারণের সূচি ঘোষণা, আফ্রিকার চমক থেকে ইউরোপ-লাতিন শক্তির লড়াই শুরু

দানিশের পরিশ্রমী মানসিকতা, নিরন্তর প্রেসিং, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শেষ তৃতীয়াংশে দৌড়ে গিয়ে আক্রমণে যোগ দেওয়ার দক্ষতা তাঁকে আলাদা করে। বক্স-টু-বক্স মিডফিল্ডার হিসেবে তিনি যেমন রক্ষণে সাহায্য করতে পারেন, তেমনই আক্রমণেও কার্যকর ভূমিকা পালন করেন। (Danish Farooq)

এর আগে বিপিন সিংয়ের মতো আইএসএলের অভিজ্ঞ ফুটবলারদের দলে নিয়ে প্রথমবারের মতো আইএসএল শিরোপা জিতেছিল ইস্টবেঙ্গল। সেই ধারাবাহিকতা বজায় রাখতে দানিশ ফারুকের সংযোজনও দলকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

1 thought on “ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দানিশ ফারুক, মাঝমাঠে বাড়বে লাল-হলুদের শক্তি”

Leave a Comment