রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপের শেষ ৩২-এ মহারণের সূচি ঘোষণা, আফ্রিকার চমক থেকে ইউরোপ-লাতিন শক্তির লড়াই শুরু

World Cup Knockouts
---Advertisement---

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই জমে উঠেছে (World Cup Knockouts) নকআউটের মঞ্চ। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা গিয়েছে একাধিক অঘটন, চমক এবং রুদ্ধশ্বাস লড়াই। ফুটবলের ঐতিহ্যবাহী ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিগুলির পাশাপাশি আফ্রিকার একাধিক দল নজর কেড়েছে। সব মিলিয়ে এখন শুরু হতে চলেছে গুরুত্বপুর্ণ শেষ ৩২-এর মহারণ।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আফ্রিকার মোট নয়টি দল (World Cup Knockouts) নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। মরক্কো থেকে শুরু করে মিশর, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, ঘানা, আলজেরিয়া, কঙ্গো, আইভরি কোস্টের পাশাপাশি চমক দেখিয়েছে কেপ ভার্দেও। অন্যদিকে, ফুটবলের মহাশক্তি আর্জেন্তিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং বেলজিয়ামও প্রত্যাশামতো (World Cup Knockouts) নকআউটে পৌঁছেছে। এশিয়ার প্রতিনিধিত্ব করছে জাপান আর অস্ট্রেলিয়া। আয়োজক তিন দেশ—আমেরিকা, মেক্সিকো এবং কানাডাও (World Cup Knockouts) নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক শক্তিশালী দলও নিজেদের নাম লিখিয়েছে রাউন্ড অব ৩২-এর তালিকায়। অন্যদিকে,ভালো খেলেও ৩২ দলের মধ্যে সুযোগ পায়নি ইরান। তারা ৩৩ নম্বরে শেষ করেছে।

ফিফা বিশ্বকাপে হারের বড় শাস্তি, বাতিল উরুগুয়ে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট

শেষ ৩২-এর সম্পূর্ণ সূচি:

  • সোমবার, রাত সাড়ে ১২টা: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
  • সোমবার, রাত সাড়ে ১০টা: ব্রাজিল বনাম জাপান
  • মঙ্গলবার, রাত ২টো: জার্মানি বনাম প্যারাগুয়ে
  • মঙ্গলবার, সকাল সাড়ে ৬টা: নেদারল্যান্ডস বনাম মরক্কো
  • মঙ্গলবার, রাত সাড়ে ১০টা: আইভরি কোস্ট বনাম নরওয়ে
  • বুধবার, রাত আড়াইটে: ফ্রান্স বনাম সুইডেন
  • বুধবার, সকাল সাড়ে ৬টা: মেক্সিকো বনাম ইকুয়েডর
  • বুধবার, রাত সাড়ে ৯টা: ইংল্যান্ড বনাম কঙ্গো
  • বৃহস্পতিবার, রাত দেড়টা: বেলজিয়াম বনাম সেনেগাল
  • বৃহস্পতিবার, সকাল সাড়ে ৫টা: আমেরিকা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
  • শুক্রবার, রাত সাড়ে ১২টা: স্পেন বনাম অস্ট্রিয়া
  • শুক্রবার, ভোর সাড়ে ৪টে: পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
  • শুক্রবার, সকাল সাড়ে ৮টা: সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
  • শুক্রবার, রাত সাড়ে ১১টা: অস্ট্রেলিয়া বনাম মিশর
  • শনিবার, ভোর সাড়ে ৩টে: আর্জেন্তিনা বনাম কেপ ভার্দে
  • শনিবার, সকাল ৭টা: কলম্বিয়া বনাম ঘানা

গ্রুপ পর্বের চমকের পর এবার শুরু হতে চলেছে ‘করো বা মরো’ লড়াই। এখানে একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবলের এই মহারণে অভিজ্ঞতা, স্বপ্ন, কৌশল এবং মানসিক দৃঢ়তার পরীক্ষায় কে টিকে থাকবে, সেটাই এখন দেখার।

বিশ্বকাপে আফ্রিকার ঐতিহাসিক উত্থান, ১০ দেশের মধ্যে ৯টিই নকআউটে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বিশ্বকাপের শেষ ৩২-এ মহারণের সূচি ঘোষণা, আফ্রিকার চমক থেকে ইউরোপ-লাতিন শক্তির লড়াই শুরু”

Leave a Comment