---Advertisement---
lifezone nursing home

IPL 2026: আনসোল্ড প্লেয়ার ‘ডার্ক হর্স’? জেরাল্ড কর্ৎজে কি হতে পারবেন বিপর্যস্ত সানরাইজার্স হায়দরাবাদ এর ‘X-ফ্যাক্টর’?

April 18, 2026 6:24 PM
IPL 2026
---Advertisement---

আইপিএল(IPL 2026) মানেই একের পর এক চমক, অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার গল্পই এবার নতুন করে লিখছে সানরাইজার্স হায়দরাবাদ। একের পর এক চোট, ব্যর্থতা আর বদলের মাঝে দলে এত পরিবর্তন।

সবকিছুর শুরু জ্যাক এডওয়ার্ডসের চোট দিয়ে। তাঁর বদলি হিসেবে আসেন ডেভিড পেইন, কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি। অ্যাঙ্কেল ইনজুরিতে ছিটকে গেলেন পুরো টুর্নামেন্ট থেকেই।

এই কঠিন সময়েই হঠাৎ দরজা খুলে গেল এক ‘আনসোল্ড’ ক্রিকেটারের জন্য। জেরাল্ড কর্ৎজে —যাঁকে নিলামে কেউ নেয়নি, তিনিই এখন দলের নতুন অস্ত্র। ২ কোটি টাকায় তাঁকে দলে টেনে এনে সানরাইজার্স হায়দরাবাদ একপ্রকার বাজি ধরেছে গতির ওপর। কারণও আছে, এই মরশুমে (IPL 2026) পেস বোলিং ইউনিট ছিল দলের সবচেয়ে বড় দুর্বলতা। হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা – অভিজ্ঞতা থাকলেও ফলাফল শূন্যের কাছাকাছি। ম্যাচের পর ম্যাচ গড়ে উঠেছে হতাশার পাহাড়। প্রথম ২০ ম্যাচে পেসারদের ইকোনমি ১১.৪৭।

IPL 2026: ক্রিকেট অস্ট্রেলিয়ার বারণ? না অন্য কিছু? গ্রিনকে দিয়ে বল না করানোর কারণ ফাঁস রাহানের: IPL 2026: আনসোল্ড প্লেয়ার ‘ডার্ক হর্স’? জেরাল্ড কর্ৎজে কি হতে পারবেন বিপর্যস্ত সানরাইজার্স হায়দরাবাদ এর ‘X-ফ্যাক্টর’?

তবে মাঝপথে একটু আলো দেখায় দুই তরুণ—প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেন। তাদের পারফরম্যান্স প্রমাণ করে, সুযোগ পেলে নতুনরাও ম্যাচ ঘোরাতে পারে। এরই মধ্যে দলে যোগ দিয়েছেন দিলশান মধুশঙ্কা আহত ব্রাইডন কার্সের পরিবর্তে। আর এখন জেরাল্ড কর্ৎজের আগমন যেন নতুন গল্পের সূচনা। তাঁর আগ্রাসী বোলিং ব্যাটারদের সময় দেবে না ভাবারও।(IPL 2026)

অন্যদিকে অধিনায়ক প্যাট কামিন্স ফিরবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা। সব মিলিয়ে, SRH এখন দাঁড়িয়ে টার্নিং পয়েন্টে। এখন নতুন সমীকরণে নিজেদের গড়ে তুলছে। আর এই গল্পে জেরাল্ড কর্ৎজে কি হবেন ‘আনসোল্ড হিরো’? উত্তর দেবে মাঠই।

DA Hike: সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর, বাড়ল মহার্ঘ ভাতা: IPL 2026: আনসোল্ড প্লেয়ার ‘ডার্ক হর্স’? জেরাল্ড কর্ৎজে কি হতে পারবেন বিপর্যস্ত সানরাইজার্স হায়দরাবাদ এর ‘X-ফ্যাক্টর’?

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “IPL 2026: আনসোল্ড প্লেয়ার ‘ডার্ক হর্স’? জেরাল্ড কর্ৎজে কি হতে পারবেন বিপর্যস্ত সানরাইজার্স হায়দরাবাদ এর ‘X-ফ্যাক্টর’?”

Leave a Comment