রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোহনবাগান দিবসে ১৯১১-এর গৌরব স্মরণ, মহিলা দল নিয়ে বড় ইঙ্গিত সভাপতির

Mohun Bagan Day
---Advertisement---

১৯১১ সালের ২৯ জুলাইয়ের ঐতিহাসিক IFA শিল্ড জয়ের ১১৫ তম বর্ষ উদযাপনে আবেগে ভাসল সবুজ-মেরুন শিবির। (Mohun Bagan Day) গোষ্ঠ পাল সরণিতে পালিত হল দু’দিনব্যাপী মোহনবাগান দিবসের প্রথম পর্ব। পতাকা উত্তোলন, প্রাক্তন ফুটবলারদের মিলনমেলা, অঞ্জন মিত্রকে শ্রদ্ধা জানানো এবং মহিলা ফুটবল দল গঠন নিয়ে ক্লাব সভাপতির বড় মন্তব্য—সব মিলিয়ে স্মরণীয় হয়ে রইল এবারের অনুষ্ঠান।

Mohun Bagan Day: ১১৫ বছরের গৌরবের উদযাপন

বুধবার প্রথামাফিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, ক্লাব সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু এবং প্রাক্তন তারকা ফুটবলার বিদেশ বোস, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রতিবছরের মতো এদিনও প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।

‘ভারতীয় ফুটবলের জন্মদিন’ ২৯ জুলাই

(Mohun Bagan Day) ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “মোহনবাগান শুধু বাংলার নয়, গোটা ভারতের গর্ব। ব্রিটিশদের খালি পায়ে হারানোর ইতিহাস আজও অনুপ্রেরণা দেয়।” অন্যদিকে সভাপতি দেবাশিস দত্ত জানান, “অন্য ক্লাব, অডিটোরিয়ামে অনুষ্ঠান করলেও আমরা মাঠ থেকেই শুরু করি, কারণ খেলার আসল মঞ্চ মাঠ। এদিন ১৩৩ জনেরও বেশি প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন। ১৯১১ সালের ২৯ জুলাই-ই ভারতীয় ফুটবলের প্রকৃত জন্মদিন।”

Mohun Bagan Day: অঞ্জন মিত্রকে মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’

(Mohun Bagan Day) মোহনবাগান দিবসের প্রবর্তক প্রয়াত সচিব অঞ্জন মিত্রের অবদান স্মরণ করে সভাপতি জানান, তিনিই এই ঐতিহ্যের সূচনা করেছিলেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর স্ত্রী সুজাতা মিত্রের হাতে মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ তুলে দেওয়া হবে। ২০০১ সালে শুরু হওয়া এই সম্মান আজ ক্লাবের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

মহিলা দল নিয়ে বড় বার্তা, IFA-কে কটাক্ষ

মহিলা ফুটবল দল গঠন প্রসঙ্গে দেবাশিস দত্ত জানান, বর্তমান পরিস্থিতিতে মোহনবাগান সেই পথে হাঁটছে না। তাঁর অভিযোগ, IFA-র বর্তমান সভাপতি নিরপেক্ষ নয় এবং তিনি একটি নির্দিষ্ট ক্লাবের সঙ্গে বেশি যুক্ত। তাই যতদিন বর্তমান IFA সভাপতি থাকবেন, ততদিন মোহনবাগান মহিলা দল গঠনের সিদ্ধান্ত নেবে না বলেই ইঙ্গিত দেন তিনি।

সচিবের বার্তা

ক্লাব সচিব সৃঞ্জয় বসু বলেন, “১৫ আগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস হলেও ২৯ জুলাই ভারতীয় ফুটবলের জন্মদিন। অঞ্জন মিত্রের হাত ধরেই (Mohun Bagan Day) মোহনবাগান দিবস ও মোহনবাগান রত্নের সূচনা হয়েছিল। এবার তাঁকেই মরণোত্তর এই সম্মানে ভূষিত করতে পারা আমাদের কাছে গর্বের।”

পদক জয়ের পরই মাকে ফোন, কমনওয়েলথে রুপো জিতে আবেগঘন স্বীকারোক্তি হরজিন্দরের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মোহনবাগান দিবসে ১৯১১-এর গৌরব স্মরণ, মহিলা দল নিয়ে বড় ইঙ্গিত সভাপতির”

Leave a Comment