শঙ্কার মেঘ উড়ে গেল। ফিট রবসন এবং আলবার্তো। শুক্রবার যুবভারতীতে মোহনবাগান সুপারজায়ান্টের প্রতিপক্ষ মুম্বই এফসি। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে দুই দল পরস্পরের গা ঘেষাঘেষি অবস্থায় রয়েছে। ফলে শুক্রবার সন্ধ্যার ম্যাচ পয়লা নম্বর দ্বৈরথ।
রবসন এবং আলবার্তোর ফিট হওয়া যদি সের্জিও লোবেরার স্বস্তি হয় তাহলে ব্রেন্ডন ফার্নান্দেজ, ভালপুইয়াকে না পাওয়া পিটার ক্রাটকির দুঃশ্চিন্তা। নুন্যো রেইজকে পাশে নিয়ে পিটার ক্রাটকি বলছেন, তারা মরিয়া। লড়াই ছুঁড়ে দেবেন। শুধু আক্রমণাত্মক ফুটবল নয়, আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে সবুজ মেরুন আক্রমণে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, কামিন্স, রবসনকে রোখার কথা বলছেন মুম্বই এফসি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পয়েন্ট হারানোর খামতি শুক্রবার মুম্বই এফসির বিরুদ্ধে মেটানোর কথা বলছেন সের্জিও লোবেরা।
আপুইয়াকে পাশে বসিয়ে মোহনবাগান সুপারজায়ান্ট হেডস্যার বলছেন,“আমার কাছে একটা ম্যাচে দু-পয়েন্ট হারানো, পরাজয়ের সমান। মুম্বই এফসিতে আমার ভালো স্মৃতি রয়েছে। ওই দলের হয়ে ডাবল জিতেছি। তবে অতীত সবকিছুই। এখন বাস্তবের দাঁড়িয়ে বর্তমান দলকে নিয়ে মনসংযোগ করতে চাই।” Mumbai FC vs Mohunbagan Super Giant
ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব লোবেরো পেয়েছেন বলে শোনা যাচ্ছে। সেই সম্ভাবনার সত্যতা সম্পর্কে সবুজ মেরুন হেডস্যার কোনও মন্তব্য করতে রাজি নন। এই মুহূর্তে তাঁর ভাবনা, শুধুই মোহনবাগান সুপারজায়ান্ট এবং মুম্বই এফসি ম্যাচ। ফিফা বিরতির আগে শেষ ম্যাচ। ফলে জয় দিয়ে আইএসএলের প্রথম পর্ব শেষ করার কথা জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, ফিফা বিরতিতে শীর্ষস্থানে জাকিয়ে বসাই লক্ষ্য।
Knight Riders New Stadium: নতুন ঠিকানা নাইট রাইডার্সের, আইপিএল শুরুর আগে বড় ঘোষণা
মুম্বই এফসি বনাম মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ। আইএসএলে দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান বলছে মোট ১৪ টি লড়াইয়ে ৭টি মুম্বই জিতেছে। দুটো মোহনবাগান সুপারজায়ান্ট জিতেছে। বাকি পাঁচটি ড্র হয়েছে। পরিসংখ্যানেও নজর দিতে নারাজ লোবেরো।
আইএসএলে বর্তমানে মোহনবাগান সুপারজায়ান্ট, মুম্বই এফসি, এফসি গোয়া অপরাজিত। বেঙ্গালুরু এফসি কান্তিরাভায় মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল খেলেছিল। যা নিয়ে কটাক্ষ সবুজ মেরুন হেডস্যরের। তবে প্রতিপক্ষের নীল নকশার খামতি খোঁজার চেয়ে নিজেদের সামর্থ্যে আরও বেশি করে জোর দিতে চাইছেন। প্র্যাকটিসে বল নিয়ে বোঝাপড়ার পাশাপাশি সেটপিসে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার কথা বলছেন। Mumbai FC vs Mohunbagan Super Giant
যেকোনও মূল্যে জয় তুলে নিয়ে আইএসএলের বিরতির আগে একনম্বর জায়গাটা মজবুত করাই লক্ষ্য সের্জিও লোবেরা এবং তাঁর দলের।










