বিষয় রাজনীতি হোক বা খেলা- সব জায়গাতেই ভারতকে টেনে মন্তব্য না করলে পাকিস্তানের রাতে ঘুম হয় না। এবার আবারও পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) ২০২৬ মরশুম ঘিরে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাক ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নাকবি(Mohsin Naqvi)। টুর্নামেন্টের মাঝপথে পৌঁছেও গ্যালারি ফাঁকা থাকায় সমালোচনার মুখে পড়তেই ভারতের জ্বালানি সংকট নিয়ে কটাক্ষ করলেন নাকবি। কী এমন বললেন তিনি?
গত ২৮ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। অন্যদিকে পাকিস্তানেও চলছে পাকিস্তান সুপার লিগ (PSL)। তবে পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছিল সেই কারণে টুর্নামেন্টের শুরুতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় এবার PSL হবে দর্শকশূন্য। তখন সাংবাদিক সম্মেলনে নাকবি জানিয়েছিলেন, দেশে জ্বালানির সংকট চলায় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না। তাঁর কথায়, একদিকে পাকিস্তানে মানুষের নিত্যদিনের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে, অন্যদিকে প্রতিদিন ৩০ হাজার মানুষকে স্টেডিয়ামে আনা, এটা ঠিক হবে না। সেই কারণেই পুরো টুর্নামেন্ট দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমনকি এবারের PSL এর উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছিল।
তবে প্রতিযোগিতার প্রায় মাঝামাঝি এসে। ২২ তম ম্যাচটি খেলা হওয়ার পরেও মাঠে দর্শক না থাকায় প্রশ্ন উঠতে শুরু করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নানা সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু ভারতের আইপিএল এর ক্ষেত্রে সরকার এরকম কোনও বিধি নিষেধ আরোপ করেনি। দিব্যি রমরমিয়ে প্রতি ম্যাচে গ্যালারি ভরে দর্শক খেলা দেখতে আসছেন। এই অবস্থায় নিজেদের খামতি এবং অক্ষমতা ঢাকতে এবার ভারতের জ্বালানি সংকটের কথা তুলে বিতর্কিত মন্তব্য করলেন মহসিন নাকবি (Mohsin Naqvi)।
সম্প্রতি তিনি দাবি করেন, “ভারতের পরিস্থিতি আরও খারাপ, সেখানে নাকি জ্বালানির তীব্র সংকট রয়েছে এবং পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়ে যাচ্ছে।” তিনি বলেন, “ভারতে জ্বালানির অভাব, মানুষ কষ্টে আছে, কিন্তু আমাদের দেশে সেই সমস্যা নেই।”
তবে বাস্তবে আন্তর্জাতিকভাবে জ্বালানি সংকটের প্রভাব সব দেশেই কম বেশি পড়েছে। কেউ পরিস্থিতিকে সঠিকভাবে সামাল দিতে পেরেছেন কেউবা পারেননি। ভারত সরকারও পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তা বলে সাধারণ মানুষের চলাফেরায় এমন কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আর ঠিক এই ব্যাপারটিই হজম করতে পারেছে না পাকিস্তান। তার ফলেই এমন বেফাঁস মন্তব্য করে বসলেন নাকবি।
Usa-Iran: ফের আমেরিকা-ইরানকে মুখোমুখি বসাতে চায় ইসলামাবাদ, আড়ালে কোন খেলা খেলছে পাকিস্তান?
যদিও নাকবি (Mohsin Naqvi) আরও জানিয়েছেন, তিনি পিএসএল দলের মালিকদের সঙ্গে কথা বলেছেন এবং অনেকেই স্টেডিয়ামে দর্শকদের ফেরানোর অনুরোধ করেছেন। বিষয়টি নিয়ে তিনি শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের-এর সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সব মিলিয়ে, একদিকে ফাঁকা গ্যালারি, অন্যদিকে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, এই দুইকে ঘিরে PSL ২০২৬ এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে।











