WPL 2026-এর উদ্বোধনী ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক Smriti Mandhana। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় এক ক্যামেরাপার্সনের আচরণে স্পষ্টতই বিরক্ত হতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, থ্রোডাউন প্র্যাকটিসের সময় ক্যামেরাপার্সন খুব কাছে চলে আসেন, যা মনোযোগে ব্যাঘাত ঘটায়। সেই মুহূর্তে মন্ধানার বিরক্তি চোখে পড়ার মতো ছিল।
যদিও মাঠের পারফরম্যান্সে বড় রান পাননি তিনি। করেন ১৩ বলে মাত্র ১৮ রান। তবে তা সত্ত্বেও ম্যাচের ফলাফলে প্রভাব পড়েনি। কারণ দুর্দান্ত লড়াইয়ের পর তিন উইকেটে জয় ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে শেষ পর্যন্ত হার মানে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
Cameraman not leaving Smrithi alone to practice and see Smrithi’s reaction 😂 pic.twitter.com/QVF8q4WTzw
— RCB (@RCBtweetzz) January 9, 2026
এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা নেন নাদিন ডি ক্লার্ক। তাঁর বিধ্বংসী ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মন্ধানা বলেন, “WPL-এর প্রথম ম্যাচ হিসেবেই এটা একটা থ্রিলার ছিল। RCB এমন ম্যাচ খেলতেই অভ্যস্ত। গত মরশুমে আমরা অনেক সময় এমন ম্যাচে হেরে গিয়েছি। এ বার জিততে পেরে ভালো লাগছে।”
মন্দানা আরও মনে করিয়ে দেন, গত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশাখাপত্তনমে নাদিন ডি ক্লার্ক যে অসাধারণ ইনিংস খেলেছিলেন, সেটার কথা। সেই অভিজ্ঞতা থেকেই দলের মধ্যে বিশ্বাস ছিল যে সুযোগ পেলে নাদিন ম্যাচ বের করে আনতে পারবেন। ক্যাচ মিস হওয়ার পর ঠিক সেটাই হয়েছে—ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন নাদিন।
সব মিলিয়ে, ক্যামেরার বিরক্তিকর মুহূর্ত দিয়ে শুরু হলেও, WPL 2026-এর প্রথম ম্যাচটা শেষ হলো RCB-র নাটকীয় জয়ে এবং মন্দানার আত্মবিশ্বাসী বার্তায়।












