---Advertisement---
lifezone nursing home

Jemimah Rodrigues Bat Guitar: সঙ্গী বিশেষ গিটার, কিশোর কুমার-মান্না দে-র গানে গাভাসকর-জেমাইমা ডুয়েট

January 10, 2026 8:13 PM
Jemimah Rodrigues Bat Guitar
---Advertisement---

কথা দিয়ে কথা রাখলেন সুনীল গাভাসকর। মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমাইমার ম্যাচ জেতানো ইনিংসের পর গাভাসকর আশ্বাস দিয়েছিলেন বিশ্বকাপ জিতলে তিনি গান গাইবেন। সেই কথা রাখলেন (Jemimah Rodrigues Bat Guitar)। শুধু গান গাওয়াই নয়, তিনি জেমাইমাকে একটা ব্যাটের আকারের গিটার উপহার দেন। জেমাইমার জন্য বিশেষভাবে ডিজাইন করা সেই গিটার। ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের মধ্যে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা।

উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর ঠিক আগের দিনে গাভাসকর জেমাইমার হাতে তুলে দেন একটি বিশেষভাবে তৈরি গিটার, যার আকার ছিল একেবারে ক্রিকেট ব্যাটের মতো। উপহারটি খুলেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন জেমাইমা। ক্রিকেটার ও গায়িকা—এই দুটি পরিচিতি জেমাইমার। পরিচয়ের সুন্দর মেলবন্ধন ধরা পড়ে ওই ব্যাট-আকৃতির গিটারে। গাভাসকরও তাঁর স্বভাবসিদ্ধ রসিকতায় বলেন, এদিন তিনি “ওপেনিং ব্যাট” নন, তাই বাক্সটা জেমিমাকেই খুলতে হবে। (Jemimah Rodrigues Bat Guitar)

মেয়েদের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর, একটি সাক্ষাৎকারে গাভাসকর প্রতিশ্রুতি দিয়েছিলেন—ভারত চ্যাম্পিয়ন হলে তিনি জেমাইমার সঙ্গে গান গাইবেন। সেই প্রতিশ্রুতি মজার ছলে বাঁচিয়ে রেখেছিলেন জেমাইমা নিজেই। ২০২৫ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে তিনি মঞ্চে গান গেয়ে বলেছিলেন, সুনীল স্যরের প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন।

শেষ পর্যন্ত কথা রাখলেন গাভাসকর। ব্যাট-গিটার দিয়ে জেমিমাকে চমকে দেওয়ার পর দু’জনে পাশাপাশি বসে গাইলেন ‘ইয়ে দোস্তি’। শোলে সিনেমা সেই কালজয়ী গান, যা গেয়েছিলেন কিশোর কুমার ও মান্না দে। ইনস্টাগ্রামে সেই সন্ধ্যার ঝলক ভাগ করে জেমাইমা লেখেন, “Sunil sir kept his promise… coolest Bat-ar ever।” পোস্টটি দ্রুত ভাইরাল হয়। (Jemimah Rodrigues Bat Guitar)

ক্রিকেটের ময়দানেও জেমিমার সময়টা দারুণ কাটছে। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি ভারতকে জেতান। আন্তর্জাতিক মরশুম শেষে এবার তাঁর নজর WPL-এ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি, ফলে এবার দায়িত্বটা অনেক বেশি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment