---Advertisement---
lifezone nursing home

T20 World Cup: গম্ভীরের ভরসার দাম দিলেন, ১৮ বলে হাফ সেঞ্চুরি অভিষেকের

March 8, 2026 9:34 PM
Abhishek Sharma
---Advertisement---

এবারের বিশ্বকাপে একবারও জ্বলে ওঠেনি তাঁর ব্যাট। সবাই বলছিল বিশ্বকাপের চাপ সামলাতে পারছেন না, ফাইনালে প্রথম এগারো থেকে বাদ দেওয়ার গুঞ্জনও উঠেছিল। কিন্তু তিনি বাদ পড়েননি। কোচ এবং ক্যাপ্টেন ভরসা রেখেছিলেন অভিষেকের ওপর। আর সেই ভরসার মর্যাদা দিলেন ১৮ বলে অর্ধশতরান করে।

আইসিসির টি২০ বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে বড় নজির গড়লেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সঞ্জুর সঙ্গে জুটি বেঁধে দলকে পৌঁছে দিলেন এক মজবুত জায়গায়। অর্ধশতরান শেষে পরিচিত ভঙ্গিতে সমর্থকদের অভিবাদনও জানালেন।T20 World Cup

ম্যাচে প্রথমে টস জিতে নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বোলিং করার সিদ্ধান্ত নেন। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন অভিষেক শর্মা। তিনি মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন, যা এই টুর্নামেন্টে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি। তাঁর ঝুলিতে ৬টি চার ও ৩টি ছক্কা। ভালো ছন্দে চলছেন তবে শেষ পর্যন্ত ২১ বলে ৫২ রান করে রাচিন রবীন্দ্রর বলে আউট হন অভিষেক।

অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে নেমে ভালো সঙ্গ দেন সঞ্জু স্যামসনও। দুজনে মিলে প্রথম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন। প্রথম ১০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১২৭/১। শুরুতেই এমন দাপুটে ব্যাটিং করে ভারতের জয়ের লড়াই আরও শক্ত করে দেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেই নিজের সেরা খেলাটা দেখালেন অভিষেক। তাঁর ১৮ বলে অর্ধশতক যেন সমস্ত সমালোচনার উত্তর। যারা অভিষেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের অভিষেক দেখিয়ে দিলেন কেন তিনি ভারতের অন্যতম সফল টি২০ প্লেয়ার। কেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য কুমার যাদব তাঁর উপর আস্থা রেখেছিলেন।T20 World Cup


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment