---Advertisement---
lifezone nursing home

Tata Steel Chess 2026: কলকাতায় সপ্তম টাটা স্টিল চেস, ছয় বছর পর ফিরছেন বিশ্বনাথান আনন্দ

January 6, 2026 9:21 PM
tata steel chess 2026
---Advertisement---

মগজের লড়াইয়ে কলকাতা যে বরাবরই এগিয়ে, তা আবারও প্রমাণ করতে চলেছে টাটা স্টিল চেস ইন্ডিয়া (Tata Steel Chess 2026)। গত ছয় বছর ধরে কলকাতায় নিয়মিত ভাবে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আয়োজন করছে টাটা স্টিল। এ বার সপ্তম সংস্করণের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো শহরের এক বেসরকারি হোটেলে। আগামী ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, আর এ বারের মূল আকর্ষণ ছয় বছর পর টুর্নামেন্টে ফেরা কিংবদন্তি দাবাড়ু Viswanathan Anand।

Tata Steel Chess 2026: কাঠামো ও সূচি

এ বছরের টাটা স্টিল চেস ইন্ডিয়া অনুষ্ঠিত হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। প্রতিদিন দুপুর ৩টে থেকে খেলা শুরু হবে। প্রথম তিন দিন হবে র‍্যাপিড ফরম্যাটে, আর শেষ দুই দিন ব্লিৎজ় ম্যাচ। পুরুষ ও মহিলা—দু’টি বিভাগেই পুরস্কারমূল্য রাখা হয়েছে ৪১ হাজার ৫০০ মার্কিন ডলার করে। আগের বছরের মতোই দুই বিভাগে সমান পুরস্কারমূল্য থাকছে।

প্রথম রাউন্ডে কে কার মুখোমুখি

ড্রয়ের মাধ্যমে প্রথম রাউন্ডের ম্যাচআপও ঠিক হয়ে গেছে।
মহিলাদের বিভাগে রক্ষিতা রবি খেলবেন আলেকসান্দ্রা গোরিয়াসকিনার বিরুদ্ধে, দিব্যা দেশমুখের প্রতিপক্ষ হারিকা দ্রোনাভাল্লি।
পুরুষদের বিভাগে সবচেয়ে আলোচিত ম্যাচে বিশ্বনাথান আনন্দ মুখোমুখি হবেন ওয়েসলি সো-এর। এছাড়া অর্জুন এরিগাইসি খেলবেন বিদিত গুজরাটির বিরুদ্ধে, আর প্রজ্ঞানন্দের বদলে দলে আসা নিহাল সারিন খেলবেন উই ই-র বিরুদ্ধে। (Tata Steel Chess 2026)

বয়সের ফারাক নয়, আলোচনায় অভিজ্ঞতা

এ বারের টুর্নামেন্টকে বিশেষ করে তুলেছে প্রজন্মের ব্যবধান। ৫৬ বছরের আনন্দের প্রতিপক্ষদের মধ্যে রয়েছেন মাত্র ১৯ বছরের রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ভলোদার মুরজ়িন। তবে এই বয়সের ফারাক নিয়ে বিশেষ ভাবিত নন আনন্দ। সাংবাদিক বৈঠকে তিনি মজার ছলেই বলেন, কলকাতার ঠান্ডাই তাঁকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। তিনি জানান, গত কয়েক বছর ধরে নিয়মিত টাটা স্টিল চেস ফলো করেছেন এবং কলকাতার এই ইভেন্ট এখন তাঁর কাছে অন্যতম প্রিয়। (Tata Steel Chess 2026)

সব মিলিয়ে, অভিজ্ঞতা ও তারুণ্যের সংঘাতে টাটা স্টিল চেস ইন্ডিয়া ২০২৬ যে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment