রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরেরও সব জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস

Weather Update
---Advertisement---

বিক্ষিপ্ত কালবৈশাখী হলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। রোদে পুড়ছে বাংলা। আদ্রতা বেড়েই চলেছে। (Weather Update) এর মধ্যেই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের জানাচ্ছে, বৃহস্পতিবারের মতোই আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

(Weather Update) আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক জায়গায়। পাশাপাশি এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো বাতাস।

শনিবারও মোটামুটি এমনই থাকবে আবহাওয়া। (Weather Update) ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এহেন বৃষ্টিপাতের জেরেই ধীরে ধীরে কমে যেতে পারে তাপমাত্রা। অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।

(Weather Update) আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। পাশাপাশি এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান-সহ ৮ কাউন্সিলরের ইস্তফা, বোর্ডের কী হবে?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment