চলতি মাসে এখনও রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনার’ ৩০০০ টাকা ঢোকেনি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর হবে। কিন্তু তার আগেই ফের একবার নতুন নিয়মের কথাও জানালেন তিনি। এবার থেকে এই প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে। নতুন নিয়মে যেমন কিছু ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে, তেমনই কয়েকটি ক্ষেত্রে নিয়ম কিছুটা সহজও করা হয়েছে। ঠিক কী কী পরিবর্তন এল?
Annapurna Yojona: কারা পাবেন, কারা বাদ?
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। সরকারি হিসাব বলছে, জুনে প্রায় ২৮ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছিলেন। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ১৯ লক্ষে পৌঁছেছে।
তবে এবার উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে আয়ের সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও মহিলার মাসিক আয় ১০ হাজার বা তার বেশি হলে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলেও মিলবে না এই সুবিধা। পাশাপাশি, অন্য কোনও বড় সরকারি ভাতা বা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিলে সাধারণত অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা যাবে না।
কিছু ক্ষেত্রে থাকছে ছাড়ও
তবে নিয়মের মধ্যে কয়েকটি বিশেষ ছাড় রাখা হয়েছে। দিব্যাঙ্গ ভাতা বা পিএম-কিষান যোজনার সুবিধা পান এমন মহিলারাও অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারাও এই প্রকল্পের আওতায় আসবেন, যদি তাঁরা অন্য কোনও সামাজিক ভাতা না পান।
গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষেত্রেও কিছুটা শিথিল করা হয়েছে নিয়ম। বাড়িতে তিনটির বেশি ঘর থাকলেই যে প্রকল্প থেকে বাদ পড়তে হবে, এমনটা নয়। একইভাবে ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও শুধু সেই কারণে অন্নপূর্ণার টাকা বন্ধ হবে না। (Annapurna Yojona)
সোনারপুরে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা, উপস্থিত বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়
আরও বেশি যোগ্য মহিলাকে প্রকল্পের আওতায় আনাই লক্ষ্য
সরকারের দাবি, আগের কিছু নিয়মের কারণে অনেক যোগ্য মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। নতুন মাপকাঠিতে সেই সমস্যা কমবে এবং প্রকৃত উপভোক্তার সংখ্যা আরও বাড়বে।
তবে একইসঙ্গে ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের আটকাতে যাচাই প্রক্রিয়া কঠোর রাখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের বক্তব্য, সরকারি অর্থ যাতে অপব্যবহার না হয়, সেদিকেও নজর রাখা হবে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো, যাঁদের সত্যিই প্রয়োজন, তাঁদের হাতে নিয়মিত আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া এবং মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা।









Loco777Casino sí que te pone loco! Tienen promociones muy agresivas y siempre hay algo emocionante pasando. La locura te espera en loco777casino.
I find myself browsing 538bet2 more and more. I like their take on providing a broader range of sports betting options, and I’m always up for trying new platforms. See for yourself here: 538bet2
Heard some buzz about 187bet5. Gonna take a peek and see if it lives up to the hype. Fingers crossed for some good wins! Take a look at 187bet5