---Advertisement---
lifezone nursing home

জুলাই থেকে শুরু আয়ুষ্মান ভারত, ডাক্তার-নার্স নিয়োগেও জোর; বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

May 30, 2026 2:44 PM
---Advertisement---

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে একাধিক বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্যের প্রধান হাসপাতাল কলকাতার SSKM-এ নবনির্মিত ১০০ শয্যার একটি আধুনিক ওয়ার্ডের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, আগামী জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত (AB-PMJAY) প্রকল্প। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় ১ কোটি ৩৬ লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, এর ফলে প্রায় ৬ কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। (Suvendhu Adhikary)

মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই থেকে ধাপে ধাপে উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগীরাও নতুন ব্যবস্থার আওতায় আসবেন। পাশাপাশি যাঁরা আগে কোনও স্বাস্থ্যবিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, তাঁরাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লক্ষ পরিবারকে স্বাস্থ্যসুরক্ষার ছাতার তলায় আনা হচ্ছে। তিনি বলেন, “আমরা জাতীয় স্বাস্থ্য মিশন বাস্তবায়ন করতে চলেছি। ১ কোটি ৩৬ লক্ষ পরিবারকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হচ্ছে। আরও বেশি সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী নিয়োগ করা হবে।” (Suvendhu Adhikary)

তিনি আরও জানান, রাজ্য জুড়ে টিকাকরণ অভিযান অসাধারণ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে ২৩৫টি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক হাসপাতাল ও গ্রামীণ হাসপাতালে টিকাকরণ শুরু হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ৭ লক্ষ ৭২ হাজার ৭৫০ ডোজ টিকা পাওয়া গিয়েছিল। এই দ্রুত অভিযানকে তিনি রাজ্য সরকারের দক্ষতার প্রমাণ হিসেবে তুলে ধরেন। (Suvendhu Adhikary)

নতুন ১০০ শয্যার ওয়ার্ড চালু হওয়ায় এসএসকেএম হাসপাতালের রোগী চাপ ও রেফারেল সমস্যা অনেকাংশে কমবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসএসকেএম হাসপাতালে ১০০ শয্যার ওয়ার্ড খোলা হয়েছে। হাসপাতালগুলিতে রেফারেল সমস্যা মোকাবিলায় আমরা একটি বিশেষ টিম গঠন করেছি।”

এছাড়া, যেসব বেসরকারি হাসপাতাল সরকারের কাছ থেকে এক টাকায় জমি নিয়েছে, তাদের ১৫ শতাংশ শয্যা দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন শুবেন্দু অধিকারী। রাজ্যের সব সরকারি হাসপাতালকে নতুন নামে রিব্র্যান্ডিং করা হবে — ‘আয়ুষ্মান মন্দির’। উত্তরবঙ্গে AIIMS-এর মতো একটি উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করার কাজও দ্রুত এগোচ্ছে। (Suvendhu Adhikary)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণাগুলি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।

নোংরা করলেই জরিমানা, রাজ্যে চালু হচ্ছে ‘স্বচ্ছ’ অ্যাপ, ঘোষণা অগ্নিমিত্রা পালের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “জুলাই থেকে শুরু আয়ুষ্মান ভারত, ডাক্তার-নার্স নিয়োগেও জোর; বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment