রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৬০ লাখ পেরিয়ে গেল Banglar Yuva Sathi প্রকল্পে আবেদন, বাড়বে আবেদনের সময়?

Published on: February 26, 2026
---Advertisement---

রাজ্য সরকারের Banglar Yuva Sathi প্রকল্প ঘিরে নজিরবিহীন সাড়া মিলেছে। সরকারি হিসাবে, আবেদনের সংখ্যা ইতিমধ্যে ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১-তে পৌঁছেছে। নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা থেকে ব্যাপকহারে আবেদন জমা পড়ছে। শুধু গত বুধবারেই ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি নতুন আবেদন নথিভুক্ত হয়েছে, যার থেকে পরিষ্কার এই প্রকল্পটি নিয়ে আগ্রহ কোন উচ্চতায় পৌঁছেছে।

গত ১৬ তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। শুরুতেই পোর্টালে চাপ বাড়তে থাকে। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন। তবে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় এবং অনেকে সময়ের অভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারায় সময়সীমা বাড়ানোর দাবি উঠেছে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে, যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ থাকতে হবে। যাঁরা বর্তমানে কোনও সরকারি চাকরিতে নিযুক্ত নন এবং অন্য সমজাতীয় সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন না, তাঁরাই আবেদন করার যোগ্য। আবেদন সম্পূর্ণ অনলাইনের পাশাপাশি অফলাইনেও হচ্ছে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, যোগ্য আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে, যা নির্দিষ্ট সময় পর্যন্ত বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত চালু থাকতে পারে। প্রকল্পটির লক্ষ্য, কর্মসংস্থানের সুযোগ না পাওয়া যুবকদের অন্তত ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়া।

বিশেষজ্ঞদের মতে, আবেদনসংখ্যার দ্রুত বৃদ্ধি রাজ্যের বর্তমান কর্মসংস্থান পরিস্থিতিরই প্রতিফলন। একই সঙ্গে নির্বাচনের আগে এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক তাৎপর্যও অস্বীকার করা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত কতজন এই সুবিধা পাবেন এবং সময়সীমা বাড়ানো হবে কি না, সেদিকেই এখন নজর সকলের।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment