---Advertisement---
lifezone nursing home

Barasat Girl: বাহারিনে আটকে বারাসতের তরুণী, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার

March 3, 2026 6:36 PM
Barasat Girl
---Advertisement---

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে রাতের ঘুম উড়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের সুলেখা দাসের পরিবারের। বারাসাতের ন’পাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা শঙ্কর দাসের মেয়ে সুলেখা বর্তমানে কাজের সূত্রে রয়েছেন পশ্চিম এশিয়ার দেশ বাহারিনে। সেখানে একটি হোটেলে গত তিন বছর ধরে কর্মরত তিনি। হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করার পরই কাজের সুযোগ পেয়ে বিদেশে পাড়ি দেন সুলেখা। দেড় বছর আগে এক মাসের জন্য ছুটিতে বাড়ি এসেছিলেন। তারপর আর দেশে ফেরা হয়নি।Barasat Girl

এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ। আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরান তছনছ, এমন খবর প্রতিদিনই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সামনে আসছে। হামলা-পালটা হামলার ঘটনায় গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। সেই পরিস্থিতির প্রভাব পড়েছে বিদেশে কাজ করা বহু ভারতীয়র জীবনে, যার মধ্যে রয়েছেন সুলেখাও।

যুদ্ধ পরিস্থিতির পর থেকেই ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন শঙ্কর দাস ও তাঁর পরিবার। নিয়মিত কথা হলেও উদ্বেগ কাটছে না। শঙ্কর জানিয়েছেন, মেয়ে আপাতত নিরাপদেই আছে, কিন্তু চারপাশের পরিস্থিতি নিয়ে মানসিক চাপে রয়েছে। কবে সে সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরতে পারবে, সেটাই এখন পরিবারের একমাত্র চিন্তা।Barasat Girl

দাস পরিবারের দাবি, শুধু তাঁদের মেয়ে নয়, ওই অঞ্চলে কর্মরত অন্যান্য ভারতীয়দেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত। সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে উৎকণ্ঠা। শঙ্কর দাসের আবেদন, ভারত সরকার যেন দ্রুত পদক্ষেপ করে তাঁর মেয়ে-সহ সমস্ত ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনে। তাঁদের মতো আরও বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

Leave a Comment