রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রশাসনের তৎপরতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে নতুন শেড-CCTV

Baruipur Incident
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে (Baruipur Incident) গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সূর্যপুর সফরকে ঘিরে ইন্দ্রজিতের বাড়িতে চলছে জোরকদমে সংস্কারের কাজ। নতুন করে ঘরের শেড তৈরি করা হচ্ছে, বাড়ির বিভিন্ন অংশ মেরামত করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির সামনে বসানো হয়েছে CCTV ক্যামেরা। একই সঙ্গে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে (Baruipur Incident) বারুইপুর কাণ্ডে নির্যাতিতা শিশুকন্যার বাড়ির যাওয়ার রাস্তাও নতুন করে তৈরি করা হচ্ছে।

শুক্রবার ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান প্রেসিডেন্সি রেঞ্জের IG কঙ্কর প্রসাদ বারুই। তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দু’বস্তা চাল, আলু, জামাকাপড়-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস।

(Baruipur Incident) ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা অজিত মণ্ডল বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন। আমরাও এই সরকারকে বিশ্বাস করি। সন্তান তো আর ফিরে আসবে না, সরকার যেটা ভালো মনে করবে সেটাই করবে।”

মা অনিমা মণ্ডল জানান, “IG এসে খোঁজ নিয়ে গেছেন, ভয় লাগছে কি না বা কোনও অসুবিধা হচ্ছে কি না জানতে চেয়েছেন। দু’বস্তা চাল, আলু, জামাকাপড়-সহ অনেক কিছু দিয়েছেন। ঘরবাড়িও মেরামত করে দিচ্ছেন। সবই করছে প্রশাসন।”

তবে সরকারি সহযোগিতায় কৃতজ্ঞ হলেও ইন্দ্রজিৎ এর বৃদ্ধ বাবা-মায়ের একটাই দাবি—যাঁরা তাঁদের ছেলেকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে, তাঁদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Baruipur Incident) বারুইপুর কাণ্ডে নির্যাতিতা শিশুকন্যার বাড়ির লোক এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

MCG-তে মোদি-অ্যালবানিজের ক্রিকেট কূটনীতি, প্রতিরক্ষা-পরমাণু সহযোগিতায় বড় সিদ্ধান্ত


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বারুইপুরে গণপিটুনি কাণ্ডে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রশাসনের তৎপরতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে নতুন শেড-CCTV”

Leave a Comment