রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জলপাইগুড়ির চা-চাষিকে অপহরণ বাংলাদেশিদের! সীমান্তে চাঞ্চল্য

jalpaiguri kidnapped by bangladeshis
---Advertisement---

বিএসএফ-এর হাতে আটক অনুপ্রবেশকারীকে ছাড়াতে চা চাষিকে অপহরণ করল বাংলাদেশিরা। এই ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে। সূত্রের খবর, বিএসএফ-চাউলহাটি আউপোস্ট সীমান্ত এলাকায় তসর পাড়া গ্রামে নিজের চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর গোপ নামে এক চা চাষিকে প্রায় ২০ জনের একটি দল অপহরণ করে নিয়ে যায় (jalpaiguri kidnapped by bangladeshis)।

জানা গিয়েছে, ওই দলটি দীপঙ্করকে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশের পঞ্চগড় জেলায় নিয়ে গিয়েছে এবং তাঁরা তাঁকে বিজিবি হাতে হস্তান্তর করেছে (jalpaiguri kidnapped by bangladeshis)।

গত বৃহস্পতিবার চাউলহাটি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করে এক বাংলাদেশি। সেই সময়ে বিএসএফ তাকে আটক করে। ওই ব্যক্তি আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এরপর ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

jalpaiguri kidnapped by bangladeshis: কৃষকের ভিডিয়ো বার্তা

কৃষকের পরিবারের অভিযোগ, ওই ঘটনার বদলা নিতেই চা চাষিকে অপহরণ করা হয়েছে। একটি ভিডিয়োও সামনে এসেছে, যেখানে অপহৃত দীপঙ্করকে বলতে শোনা যায়, বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী তমিজউদ্দিনকে ভারত মুক্তি দিলে তবেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

বাংলার কৃষককে মুক্তির চেষ্টা চালাচ্ছে বিএসএফ

বিজিবি-র হেফাজতে রয়েছেন দীপঙ্কর। ঘটনার পরপরই বিএসএফ তাঁকে সেখান থেকে ছাড়িয়ে আনার উদ্যোগ নেয়। শনিবার সন্ধ্যায় বিজিবি-র সঙ্গে একটি ফ্ল্যাগ বৈঠক করে বিএসএফ। তবে শনিবার রাত পর্যন্ত ওই কৃষককে মুক্তি দেওয়া হয়নি এবং তিনি এই মুহূর্তে বিজিবি-র হেফাজতেই রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাংলার কৃষেককে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার প্রতিনিয়ত বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি সীমান্তবর্তী এলাকাগুলিতে। উদ্বিগ্নে কৃষকের পরিবার। এই ঘটনায় সীমান্তে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “জলপাইগুড়ির চা-চাষিকে অপহরণ বাংলাদেশিদের! সীমান্তে চাঞ্চল্য”

Leave a Comment