---Advertisement---
lifezone nursing home

Sona Pappu: ১০ ঘণ্টার জেরা শেষে গ্রেফতার ‘সোনা পাপ্পু’

May 18, 2026 11:17 PM
sona pappu
---Advertisement---

কলকাতার বহুচর্চিত জমি দখল ও তোলাবাজি মামলায় বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) (Sona Pappu Arrested)। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে সোমবার রাতে গ্রেপ্তার করা হল বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’-কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরার সময় একাধিক ক্ষেত্রে বয়ানে অসঙ্গতি ধরা পড়ে এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার চেষ্টা করছিলেন তিনি। রাত ন’টা নাগাদ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় বলে ED সূত্রে খবর।

দীর্ঘ তিন মাস ধরে পলাতক থাকার পরে সোমবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সল্টলেকের CGO কমপ্লেক্সে ED দপ্তরে হাজির হন সোনা পাপ্পু। তাঁকে সামনে বসিয়ে শুরু হয় টানা জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের অভিযোগ, একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। এর আগেও পাঁচবার তাঁকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু কোনওবারই হাজিরা দেননি এই ‘মোস্ট ওয়ান্টেড’ অভিযুক্ত।

পার্ক সার্কাসে আক্রান্ত পুলিশ, ‘হুলিগানিজম বরদাস্ত নয়’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ED সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার কসবা, তিলজলা ও তপসিয়া এলাকায় জমি দখল, সিন্ডিকেট, তোলাবাজি এবং বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় তাঁকে জেরা করা হয়। তদন্তে উঠে এসেছে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় এস কামদারের সঙ্গে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের যোগসূত্র। এই মামলায় এর আগেই গ্রেপ্তার হয়েছেন শান্তনু সিনহা ও প্রোমোটার জয় কামদার।

যদিও ED দপ্তরে ঢোকার আগে সোনা পাপ্পুর দাবি ছিল, তিনি কোনও জমি দখল বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে কোনও থানায় অভিযোগ নেই।” কিন্তু তদন্তকারীদের দাবি, বহুদিন ধরেই দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে তোলাবাজি ও সিন্ডিকেট চক্র চালাত সে।

তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৫ সালে বালিগঞ্জ রেলইয়ার্ডে সংঘর্ষের ঘটনায় প্রথমবার সংবাদ শিরোনামে উঠে আসে সোনা পাপ্পুর নাম। এরপর ২০১৭ সালের একটি খুনের মামলা এবং ২০২১ সালে প্রেসিডেন্সি জেলের বাইরে প্রতিদ্বন্দ্বী মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগেও তাঁর নাম জড়ায়। গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন বলে দাবি তদন্তকারীদের।

‘বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়’, হকার উচ্ছেদ নিয়ে সরব মমতা

ED-র দাবি, গ্রেপ্তারি এড়াতে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিলেন সোনা পাপ্পু। যদিও সোমবার জেরার সময় তিনি দাবি করেন, এতদিন তিনি নিজের বাড়িতেই ছিলেন। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনও প্রভাবশালী ব্যক্তি বা শীর্ষ পুলিশকর্তার মদতে এই বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ও জমি দখলের কারবার চলত কিনা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Sona Pappu: ১০ ঘণ্টার জেরা শেষে গ্রেফতার ‘সোনা পাপ্পু’”

Leave a Comment