রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Debangshu Bhattacharya: “এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব”, কেন্দ্রীয় বাহিনীকে কড়া হুঁশিয়ারি দেবাংশুর

Published on: April 29, 2026
Debangshu Bhattacharya
---Advertisement---

হুগলির চুঁচুড়ায় ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) । তিনি স্পষ্ট ভাষায় জানান, ঘটনার সঠিক জবাব না মিললে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

বুধবার চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫৭ নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল দিগম্বর জৈন স্কুলে। অভিযোগ, তৃণমূলের পোলিং এজেন্ট সমীর দাসকে বুথে ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারধর করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) । আহত সমীর দাসকে পরে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি তৃণমূলের।

আক্রান্ত সমীর দাস জানান, সকাল ৫টা ১৫ মিনিট নাগাদ তিনি বুথে যোগ দেন এবং একটানা দায়িত্ব পালন করছিলেন। তাঁর দাবি, দুপুর ২টা ৯ মিনিট নাগাদ প্রিসাইডিং অফিসার তাঁকে কিছু খেয়ে আসার জন্য বলেন। প্রায় ৪৫ মিনিট পরে তিনি বুথে ফেরেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁকে কোথায় গিয়েছিলেন এবং তাঁর কাছে মোবাইল আছে কি না জানতে চান। সমীরের অভিযোগ, তিনি উত্তর দেওয়ার পর আচমকাই তাঁকে চড় মারা হয় এবং পরে লাঠি দিয়েও মারা হয়। তাঁর দাবি, “আমার কাছে পরিচয়পত্র ছিল। বিনা কারণে ভোটারদের সামনেই আমাকে মারধর করা হয়েছে। বিজেপির এজেন্টদের কিছু বলা হয়নি, কিন্তু আমাকে টার্গেট করা হয়েছে।”

ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হন দেবাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, “আমাদের বুথ এজেন্টকে কেন মারা হল, তার কোনও জবাব কেন্দ্রীয় বাহিনীর তরফে দেওয়া হয়নি। যদি সদুত্তর না পাই, তাহলে হাইকোর্টে যাব। যত বড় শক্তিই ওদের মাথার উপর থাকুক না কেন, আইনের পথেই লড়াই হবে।”(Debangshu Bhattacharya)

ঘটনাস্থলে সেক্টর অফিসার রানা বোস ও সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষের সঙ্গে দেবাংশুর বচসাও হয়। সহকারী সেক্টর অফিসার জানান, ঘটনার রিপোর্ট এখনও পাঠানো হয়নি। আক্রান্তের বক্তব্য ও আঘাতের চিহ্ন খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল।(Debangshu Bhattacharya)

Mamata Banerjee: ‘বিজেপির লোক নেই, আমরা ২০০ পার করব’, ভোট দিয়ে আত্মবিশ্বাসী মমতা: Debangshu Bhattacharya: “এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব”, কেন্দ্রীয় বাহিনীকে কড়া হুঁশিয়ারি দেবাংশুর

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment