রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর ১৫০০ টাকা নয়, এ বার আরও সস্তা ইলিশ, দিঘার মোহনায় ইলিশের রেকর্ড আমদানি

Published on: August 9, 2026
Digha Hilsa Fish
---Advertisement---

বর্ষার মরশুমে ইলিশের আশায় দিন গুনছিলেন বাঙালি। কিন্তু মরশুমের শুরুতে সমুদ্রে ইলিশের জোগান তুলনামূলক কম থাকায় বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ সেরকম হয়নি। ফলে ভালো টাটকা ইলিশের দামও ছিল বেশ চড়া। তবে এবার পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলছে। আবহাওয়া কিছুটা অনুকূল হতেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি ফিরতে শুরু করেছে। আর সেই সঙ্গে দিঘার মোহনায় দেখা মিলছে বিপুল পরিমাণ ইলিশের।

রবিবার সকালে মাছ নিয়ে দিঘার মোহনায় ফিরে আসে একটি ট্রলার। মৎস্যজীবীদের দাবি, ওই একটি ট্রলারেই ছিল প্রায় আড়াই টন ইলিশ। জালে ধরা পড়েছে ছোট, মাঝারি থেকে শুরু করে বড় মাপের ইলিশও। সব মিলিয়ে দিঘার মোহনায় ইতিমধ্যেই ৩০ টনেরও বেশি ইলিশ এসেছে বলে মৎস্যজীবী মহলের দাবি। আর তাই দেখেই চক্ষু চড়কগাছ মাছে ভাতে বাঙালির।

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৪০০ গ্রাম থেকে ১২০০-১৩০০ গ্রাম ওজনের ইলিশও মিলছে। অর্থাৎ বাজারে শুধু ছোট বা মাঝারি নয়, বড় সাইজের ইলিশের জোগানও বাড়তে শুরু করেছে।

Digha Hilsa Fish: কমতে পারে ‘মাছের রানির’ বাজারদর

মাছের জোগান বাড়ায় পাইকারি বাজারে দামের ক্ষেত্রেও কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে। বর্তমানে ৩০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি প্রায় ৪০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজির বেশি ওজনের ইলিশের দাম রয়েছে প্রায় ১৩০০ থেকে ২০০০ টাকা কেজির মধ্যে। তবে মাছের ওজন, আকার এবং মান অনুযায়ী দামে পার্থক্য থাকছে।

দিঘা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নবকুমার পইড়া জানান, সমুদ্রে নামার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর প্রথমদিকে সমুদ্রে আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। পরে অবশ্য একসময় প্রায় ২৫-৩০ টন ইলিশ উঠেছিল। কিন্তু এরপর দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া সম্ভব হয়নি।

তাঁর দাবি, রবিবার দিঘার মোহনায় ফিরে আসা ট্রলারগুলিতে মিলেছে ৩০ টনেরও বেশি ইলিশ। ফলে মরশুমের শুরুতে যে ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নবকুমার পইড়ার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম বর্তমানে কেজি প্রতি ১৩০০-১৩৫০ টাকা। ৬০০, ৭০০ এবং ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১২০০-১২৫০ টাকা কেজি দরে। আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম রয়েছে প্রায় ৯০০ টাকা কেজি। (Digha Hilsa Fish)

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার ইঙ্গিত, কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি?

স্বস্তি মৎস্যজীবী-ব্যবসায়ীদের, আশায় ইলিশপ্রেমীরা

দিঘার মোহনায় একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ওঠায় স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। তাঁদের আশা, আগামী দিনে আবহাওয়া অনুকূল থাকলে আরও বেশি সংখ্যক ট্রলার সমুদ্রে যেতে পারবে। তাতে ইলিশের জোগান আরও বাড়বে। আর জোগান বাড়লে স্বাভাবিকভাবেই পাইকারি বাজারে দামের উপরও তার প্রভাব পড়তে পারে। আর এই খবরেই ইলিশপ্রেমী সাধারণ মানুষের মন এখন বেজায় খুশি। পাতলা ঝোল হোক বা সর্ষে ভাপা এবার পাতে পড়বে ইলিশের নানা সুস্বাদু সব পদ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment