রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকে হিন্দু সমাজের অভিভাবক, বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক বলে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে ভাগবতের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি এই মন্তব্য করেন। (Dilip Ghosh)
ভাগবতকে সমর্থন দিলীপের
মুম্বইয়ে ‘ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’-এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহন ভাগবত। সেখানে NEET আন্দোলন নিয়ে প্রতিবাদীদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। বলেন, ‘সরকারের বিরোধিতা করা বা আন্দোলন করলেই কাউকে দেশবিরোধী বলা যায় না। দেশের ভালো চাওয়া এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে প্রতিবাদ হতে পারে। তবে সেই আন্দোলনের একটি সঠিক দিশা থাকা প্রয়োজন।’
ভাগবতের এই বক্তব্যকে সমর্থন করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মোহন ভাগবত এক অর্থে হিন্দু সমাজের অভিভাবক, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন।'(Dilip Ghosh)
‘তরুণদের সঠিক পথ দেখানো জরুরি’
দিলীপের বক্তব্য, সমাজ বা দেশের কোনও সমস্যার সময় তরুণ প্রজন্মের কথা শোনা প্রয়োজন। পরিস্থিতি বুঝে তাঁদের সঠিক পথ দেখানোও জরুরি। ভাগবত দীর্ঘদিন ধরে সেই কাজ করে আসছেন বলে দাবি করেন তিনি।
যুব সমাজের প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ। তাঁর দাবি, অনেক সময় কিশোর-কিশোরীরা হুজুগের বশে এমন কাজ করে ফেলে, যা দেশের স্বার্থের বিরুদ্ধে যায়। প্রধানমন্ত্রীও এমন তরুণদের ক্ষমা করেছেন বলে উল্লেখ করেন তিনি। (Dilip Ghosh)
দিলীপ ঘোষ সতর্ক করে বলেন, ‘সোশ্যাল মিডিয়া বা বিদেশি এজেন্টদের মাধ্যমে তরুণদের ভুল পথে পরিচালিত করা হতে পারে। তাই তাঁদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেওয়া নয়, কাউন্সেলিং করে সঠিক দিশা দেখানোও প্রয়োজন। মোহন ভাগবত সেই কাজে এগিয়ে এসেছেন।’ (Dilip Ghosh)
আরও পড়ুন :- মৃত বেড়ে ৯৭, ক্ষতিগ্রস্ত ১ লাখ ৬৮ হাজার, আরও খারাপ অসমের বন্যা পরিস্থিতি










