---Advertisement---
lifezone nursing home

ED Raid: ভোটের মুখে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতি মামলায় রাজ্যে একাধিক তল্লাশি

April 25, 2026 1:29 PM
ED Raid
---Advertisement---

দ্বিতীয় দফার ভোটের আগে ফের বাংলায় সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED Raid) । শনিবার সকাল থেকেই কলকাতা, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। রেশন দুর্নীতি মামলায় মোট ৯ টি ঠিকানায় একযোগে এই অভিযান, ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

(ED Raid) ইডি সূত্রে খবর, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA), ২০০২-এর আওতায় এই তল্লাশি। তদন্তের কেন্দ্রে রয়েছেন নিরঞ্জন চন্দ্র সাহা-সহ একাধিক অভিযুক্ত। মূলত পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা এক এফআইআরের ভিত্তিতেই ইডির তদন্ত শুরু হয়েছিল। ২০২০ সালের ২৩ অক্টোবর বসিরহাট থানায় দায়ের হওয়া সেই অভিযোগে দাবি করা হয়, জনকল্যাণমূলক প্রকল্পের জন্য বরাদ্দ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (PDS) গম পাচার হয়েছে।

Election Commission: কমিশনের ‘বড় ঝাঁটকা’ ডায়মন্ড হারবারে, সাসপেন্ড ৫ পুলিশ আধিকারিক: ED Raid: ভোটের মুখে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতি মামলায় রাজ্যে একাধিক তল্লাশি

তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে রেশনের গম সরিয়ে ফেলার একটি চক্র সক্রিয় ছিল। অভিযোগ, সরবরাহকারী, লাইসেন্সপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর, ডিলার এবং দালালদের যোগসাজশে কম দামে গম সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হতো। পরে সেই গমের উৎস গোপন করতে এফসিআই এবং রাজ্য সরকারের চিহ্নযুক্ত বস্তা বদলে ফেলা বা উল্টে দেওয়া হতো। এরপর সেই গমকে বৈধ স্টক দেখিয়ে খোলা বাজারে বিক্রি কিংবা বাইরে পাঠানো হতো। গোটা প্রক্রিয়ায় কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলেই সন্দেহ তদন্তকারীদের। (ED Raid)

হাবড়ায় ব্যবসায়ী সাগর সাহা এবং রাজীব সাহার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তদন্তকারীরা শনিবার সকালেই সেখানে পৌঁছে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ব্যবসায়ীরা হাবড়ার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

ভোটের আগে ফের ইডির তৎপরতা ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। বিরোধীরা দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তাকে সমর্থন করলেও, শাসকদলের একাংশের দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে।

Election Viral Video: কুলির পিঠে চড়ে ফিরলেন ভোট কর্মীরা, আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের ভোটের ভিডিয়ো ভাইরাল: ED Raid: ভোটের মুখে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতি মামলায় রাজ্যে একাধিক তল্লাশি

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment