কাউকে দেখেই বলে দিতে পারেন, তাঁর ভূত-ভবিষ্যৎ। তাঁর আশীর্বাদেই নাকি সেরে যায় দুরারোগ্য ব্যাধি। সমাজমাধ্যমে এমনই কিছু ভিডিয়ো ঘোরাফেরা করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দুর্গা পুজো নিয়েই মন্তব্য করে শিরোনামে এসেছেন সেই বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রী। দুর্গাপুজোয় নাকি আমিষ খাওয়া যাবে না। এমনই নিদান দিচ্ছেন তিনি। আর তাঁর এই বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। পাশাপাশি, খাদ্যাভ্যাসের স্বাধীনতা হরণের অভিযোগ তুললেন তাঁরা (bageshwar dham)।
bageshwar dham: কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন?
কংগ্রেসের দাবি, বাংলায় এসে বহিরাগতরা বাঙালিকে অপমান করে চলে যাচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। কংগ্রেস নেতাদের আরও বক্তব্য, বাগেশ্বর বাবা যখন এই বিতর্কিত মন্তব্য করছিলেন, তখন মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারাও ছিলেন (bageshwar dham)। তাহলে তাঁরা কেন এই ঘটনার প্রতিবাদ করলেন না?
শুধু ভবানীপুরই নয়, তাঁর এই মন্তব্যের জন্য রাজ্যের একাধিক জায়গায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে FIR দায়ের করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, এই গোটা ঘটনায় বাঙালির ভাবাবেগে আঘাত করা হয়েছে। আপাতত দক্ষিণ কলকাতা ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের দুই সভাপতি প্রদীপ প্রসাদ ও মানস সরকারের উদ্যোগে ভবানীপুর ও মুচিপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। ভবানীপুরে বিক্ষোভও হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে।
উল্লেখ্য, একটি ভিডিয়ো কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। সেখানে, ধর্মগুরু বাগেশ্বর বাবার বিতর্কিত কিছু বক্তব্যে হইচই পড়ে যায়। তিনি বলেন, “ওরা পিঁয়াজ খায়। আবার ধার্মিক বলে। বাংলায় থাকা হিন্দুরা জেগে উঠুন। আমার কিছু এমন লোকজনের সঙ্গে দেখা হয়েছে যারা মদ্যপান করেন কিনা জিজ্ঞেস করলে বলেন, হ্যাঁ খাই। হনুমানজির দিন বলে মঙ্গলবার খাই না। কেন? মঙ্গলবার ছাড়া অন্য দিন কী হনুমানজি ছুটিতে থাকেন?” তাঁর দাবি, যারা দুর্গাপুজোর সময়ে আমিষ খান তারা পাষণ্ড। ধর্মগুরুর ফতোয়া ঘিরে শুরু হয় জোর বিতর্ক।












1 thought on “দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য, বাগেশ্বর বাবার বিরুদ্ধে FIR”