ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৯ দিনের সদ্যোজাতকে ১.৬০ লক্ষে বিক্রির চেষ্টা; হাওড়ায় আটক বাবা-মা

Newborn Baby Sale
---Advertisement---

মাত্র ১৯ দিনের সন্তান। অথচ সেই সদ্যোজাতকেই বিক্রির চেষ্টা, আর দর উঠেছিল ১ লক্ষ ৬০ হাজার টাকা। (Newborn Baby Sale) এমনই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার কোনা নস্করপাড়া কালীবেদী এলাকায়। শুধু বিক্রির চেষ্টাই নয়, টাকার রফা না হওয়ায় সদ্যোজাতকে পাতকুয়োয় ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। এক মহিলার তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পায় শিশুটি। ঘটনায় শিশুটির বাবা-মাকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ।

১.৬০ লক্ষ টাকায় শিশুকে বিক্রির অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, (Newborn Baby Sale) শিশুটিকে বিক্রির জন্য প্রথমে ৮০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে শিশুটির বাবা এসে তাকে দাশনগরে বিক্রি করে দেওয়ার কথা বলেন বলে অভিযোগ। প্রাথমিকভাবে শিশুটির দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা ধার্য হয়েছিল বলে জানা গিয়েছে। তবে কী কারণে শিশুটিকে বিক্রির চেষ্টা করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়।

পাতকুয়োয় ফেলে দেওয়ার চেষ্টা

স্থানীয় মহিলার দাবি, শিশুটির মা প্রথমে সন্তানকে বিক্রি করতে রাজি ছিলেন না। কিন্তু পরবর্তী সময়ে বাবা-মা দু’জনে মিলে শিশুটিকে তাঁর বাড়ির একটি পাতকুয়োয় ফেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই ছুটে যান ওই মহিলা। তৎপরতার সঙ্গে সদ্যোজাতকে উদ্ধার করেন তিনি। তাঁর কথায়, “তারপর দুজনে মিলে বাচ্চাটাকে পাতকুয়াতে ফেলে দিচ্ছিল। আমি গিয়ে তারপর বাচ্চাটাকে তুলে এনেছি।”(Newborn Baby Sale)

একদিন ধরে মহিলার কাছেই সদ্যোজাত

ওই মহিলার আরও দাবি, শিশুটির বাবা-মা আগেও তাঁদের এলাকায় ভাড়া থাকতেন। ঘটনার দিন শিশুটির মা এসে কান্নাকাটি করে সন্তানকে বিক্রি করতে চাওয়ার কথা জানান। পরে শিশুটির বাবা এসে সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা বলেন। (Newborn Baby Sale) ওই মহিলার বক্তব্য, “কালকে ওরা বাচ্চাটাকে ফেলে অন্যান্য কাগজপত্র ফেলে দিয়ে চলে গেছে। কাল থেকে এখন বাচ্চাটা আমার কাছে রয়েছে।”

আটক বাবা-মা, তদন্তে পুলিশ

(Newborn Baby Sale) ঘটনার খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিশুটির বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যাঁর কাছে শিশুটিকে বিক্রির চেষ্টা করা হচ্ছিল, তাঁকেও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও শিশু পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেন মাত্র ১৯ দিনের শিশুকে বিক্রির চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে আরও কোনও রহস্য, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now