---Advertisement---
lifezone nursing home

২.৫ কিমি দৌড় থেকে মেডিটেশন, যোগ দিবসের আগে অনন্য উদ্যোগ নরেন্দ্রপুরে

June 19, 2026 11:28 AM
---Advertisement---

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা এলাকার নরেন্দ্রপুরে আয়োজন করা হলো ‘রান টু ধ্যান’ কর্মসূচি। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে এবং আর্ট অফ লিভিং-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। কর্মসূচির সূচনা করেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর। উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (IC) প্রসেনজিৎ বিষ্ণু-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। (Yoga Day Celebration)

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা ও দৌড় প্রতিযোগিতা, যার পর অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় যোগব্যায়াম ও ধ্যানের বিশেষ সেশন। আয়োজকদের বক্তব্য, বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ কমানো এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। (Yoga Day Celebration)

বিধায়ক দেবাশিস ধর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশ জুড়ে মানুষের দৈনন্দিন জীবনের স্ট্রেস কমাতে এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। তাঁর কথায়, প্রত্যেক মানুষের জীবনে ‘আর্ট অফ লিভিং’-এর গুরুত্ব রয়েছে এবং পেশা নির্বিশেষে নিয়মিত যোগ ও ধ্যানকে অভ্যাসে পরিণত করা গেলে মানসিক স্থিরতা ও জীবনের ভারসাম্য বজায় রাখা সম্ভব। তিনি জানান, এটি একদিনের অনুষ্ঠান নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে সপ্তাহে কয়েকদিন এমন সেশন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। (Yoga Day Celebration)

নরেন্দ্রপুর থানার আইসি প্রসেনজিৎ বিষ্ণু জানান, দীর্ঘদিন পর রোড রেসে অংশ নিয়ে তাঁর ভালো লেগেছে। অনুকূল আবহাওয়ার মধ্যে সকলের সঙ্গে দৌড়ানো ও পরে যোগাভ্যাসে অংশ নেওয়ার অভিজ্ঞতা ইতিবাচক।

অংশগ্রহণকারী দেবপ্রিয়া পাল জানান, দৌড় ও ধ্যানের পর মানসিকভাবে অনেকটা স্বস্তি অনুভব করেছেন। অন্যদিকে আর্ট অফ লিভিং-এর প্রশিক্ষক সুমিতা দেওঘরিয়া বলেন, মানুষের জীবনে শ্বাস-প্রশ্বাসের গুরুত্ব উপলব্ধি করে ধ্যানের মাধ্যমে অন্তর্মুখী হওয়ার অভ্যাস গড়ে তুললেই মানসিক অস্থিরতা কমে শান্তি ফিরে আসতে পারে। (Yoga Day Celebration)

আরও পড়ুন :- মাছের ঝিল থেকে প্রাণনাশের অভিযোগ, বিজেপির অন্দরের সংঘাত প্রকাশ্যে, খতিয়ে দেখার আশ্বাস বিধায়ক দেবাশিস ধরের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment