ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

যাদবপুরে হাড়হিম ঘটনা! সঙ্গীর উপরে রাগে পোষ্যদের খুন যুবকের

jadavpur crime news
---Advertisement---

সম্পর্কে চির ধরেছিল। লিভ ইন সঙ্গীকে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। আর সেই রাগেই নিজের প্রেমিকার দুই পোষ্য সারমেয়কে নৃশংসভাবে খুন করল যুবক। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে টিম পাঠান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেন এমন করল? সম্পর্কের এতো তিক্ততা থেকেই কি এই ঘটনা? ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দু’টি পোষ্যের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে (jadavpur crime news)।

jadavpur crime news: কীভাবে পোষ্যদের খুন?

স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকায় তাঁর লিভ-ইন সঙ্গীর সঙ্গে ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্কে চির ধরে। সঙ্গীর ছেড়ে যাওয়া মেনে নিতে পারেননি অভিযুক্ত যুবক। আর সেই রাগেই তারপর থেকেই পোষ্যদের উপরে অত্যাচার করতে থাকেন ওই যুবক (jadavpur crime news)।

পুলিশ সূত্রের খবর, ওই যুবক একটি পোষ্য কুকুরের গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করেন। সেই ভিডিয়ো সেইসময় তাঁর সঙ্গীকেও পাঠান ওই যুবক। ওই ভিডিয়োটি তরুণী বিক্রমগড়ের এক যুবককে পাঠান। তারপরেই অভিযুক্তের ফ্ল্যাটে স্থানীয় লোকজন পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, দু’টি কুকুর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। ফ্ল্যাটের মেঝেয় চাপ চাপ রক্ত। পাশেই ইট পড়ে ছিল বলে দাবি স্থানীয়দের।

মূল অভিযুক্ত সঞ্জীবকে আটক করে পুলিশ। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি জানান, পোষ্য সারমেয়টিকে গলায় ফাঁস দিয়ে ও মাথা থেঁতলে খুন করা হয়েছে। তবে অভিযুক্তর দাবি, প্রেমিকা তাঁর থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। সেই প্রতিশোধ নিতেই তিনি এই কাজ করেছেন।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now