ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের

---Advertisement---

বর্ধমানের নবাবহাটে পুলিশের গুলিতে মৃত্যু হল শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নবাবহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। কনস্টেবলকে গুলি করে পালিয়ে যাওয়ার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। (Ratan Sheikh Encounter)

কনস্টেবলকে গুলি করে পালিয়েছিল রতন

ঘটনার সূত্রপাত গত শুক্রবার সন্ধ্যায়। পুলিশের কাছে খবর আসে, শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে করে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। তাঁরা প্রান্তিক আউট পোস্ট থেকে অভিযানে গিয়েছিলেন। অভিযোগ, পুলিশ রতনের কাছাকাছি পৌঁছতেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় সে। সেই গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। (Ratan Sheikh Encounter)

হাসপাতালে গিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবার রাতে আহত কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না। তাঁর দাবি, রতন শেখের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। চলতি বছর বীরভূম পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু পুজোর সময় কীভাবে সে জামিন পেল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি আত্মরক্ষার জন্য পুলিশেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলে জানান। (Ratan Sheikh Encounter)

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বাতাসা খাওয়াবে না পুলিশ!

এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ অপরাধীদের রাজ্যে কোনও জায়গা নেই বলেও জানান তিনি। পুলিশের উপর হামলার ঘটনা যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু

মুখ্যমন্ত্রীর এই বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার নবাবহাটে রতনের সন্ধান পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে তার মৃত্যুর খবর সামনে আসে। যদিও ঠিক কী পরিস্থিতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। অন্যদিকে, আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের চিকিৎসা চলছে। পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্তের মৃত্যু ঘিরে এখন প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। (Ratan Sheikh Encounter)

পুলিশের এনকাউন্টার নিয়ে কী বললেন দীপাঞ্জন চক্রবর্তী?

এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের এনকাউন্টার এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন উত্তরপাড়ার বিধায়ক তথা প্রাক্তন MNC কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী হিন্দুস্তান নিউস পয়েন্ট কে জানান ঘটনার পর বিরোধীদের প্রশ্ন তোলা উচিত অতীতে বামফ্রন্ট বা সিপিআই(এম)-এর আমলে অপরাধীরা কীভাবে পুলিশের উপর হামলা চালিয়েও পার পেয়ে যেত। এ প্রসঙ্গে খেজুরিতে তাপস চট্টোপাধ্যায় নামে এক সাব-ইন্সপেক্টরকে কর্মরত অবস্থায় খুন করার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।পুলিশি এনকাউন্টারকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে পুলিশের উপর আক্রমণ করলে এবার তার কড়া খেসারত দিতে হবে। অপরাধীদের আর কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। এবং অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গও নাকচ করেন দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর বক্তব্য, মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের সঙ্গে তুলনা না করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা বিচার করা উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ রয়েছে, নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। একইভাবে, পুলিশের উপর কেউ অস্ত্র নিয়ে আক্রমণ করলে তার কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। (Ratan Sheikh Encounter)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now