---Advertisement---
lifezone nursing home

West Bengal Phase II Election: ফের অশান্ত জগদ্দল, BJP কর্মীর বাড়িতে জোড়া বোমা ছোড়ার অভিযোগ

April 26, 2026 3:17 PM
---Advertisement---

নির্বাচনের মুখে ফের উত্তপ্ত জগদ্দল। এবার ভোররাতে বিজেপির এক সক্রিয় কর্মীর বাড়িতে পরপর দুটি বোমা ছোড়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মীরা। (West Bengal Phase II Election)

অভিযোগ, জগদ্দলের বিজেপি কর্মী শিবু রায়ের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে। বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে এবং বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সম্প্রতি নির্বাচন কমিশনের সিইও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেও, স্থানীয়দের একাংশের দাবি জগদ্দলে এখনও দুষ্কৃতীদের দাপট অব্যাহত। তাদের আশঙ্কা, ভোটের আগে যদি এভাবে বোমাবাজির ঘটনা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদে ভোট দিতে যাবে?(West Bengal Phase II Election)

ঘটনার তীব্র নিন্দা করেছেন জগদ্দলের বিজেপি প্রার্থী ডঃ রাজেশ কুমার। তিনি জানান, গোটা বিষয়টি প্রশাসন এবং নির্বাচন কমিশনের নজরে আনা হবে। পাশাপাশি দলীয় কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।অন্যদিকে, ব্যারাকপুরের বিজেপি নেতা ও নোয়াপাড়ায় BJP প্রার্থী অর্জুন সিংও এই ঘটনায় ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তিনি জানান, ব্যারাকপুর পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলে কঠোর পদক্ষেপের দাবি জানাবেন। (West Bengal Phase II Election)

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর পাঠকের দাবি, তাদের এলাকা বরাবরই শান্তিপূর্ণ। তাঁর পাল্টা অভিযোগ, ভোটের আগে আতঙ্ক তৈরি করতেই বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে। ভোটের আগে এই অভিযোগে নতুন করে চড়েছে রাজনৈতিক পারদ।

আরও পড়ুন: Baruipur Election 2026: টোটোয় ভাঙচুর, ছেঁড়া হলো ফ্লেক্স, বারুইপুরে BJP-র প্রচারে হামলা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment