রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতায় ফিরল রাত্রিকালীন বাস পরিষেবা, র‍্যাশ ড্রাইভিং রুখতে আসছে AI নজরদারি

Published on: August 1, 2026
---Advertisement---

দীর্ঘ বিরতির পর আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে ফের চালু হল রাত্রিকালীন বাস পরিষেবা। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, রাতের শিফটে কর্মরত মানুষ, হাসপাতালের কর্মী, বিমানবন্দরগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। একসময় প্রাক্তন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে এই পরিষেবা শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ফের সেই পরিষেবা চালু হল। (Kolkata Night Bus Service)

প্রথম পর্যায়ে কোন কোন রুটে চলবে বাস?

প্রথম পর্যায়ে কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা ও শহরতলির বিভিন্ন প্রান্তকে যুক্ত করে একাধিক রুটে বাস চালানো হচ্ছে। হাওড়া স্টেশন থেকে বিমানবন্দরের উদ্দেশে চলবে VS-2, ব্যারাকপুরের জন্য E-32, গড়িয়ার উদ্দেশে S-5 ও S-7। এছাড়া S-10A হাওড়া থেকে শিয়ালদহ, এসপ্ল্যানেড, গড়িয়াহাট ও রাসবিহারী হয়ে বালিগঞ্জ পর্যন্ত চলবে। S-24 চলবে হাওড়া থেকে কামালগাজি রুটে। (Kolkata Night Bus Service)

শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও পরিষেবা

শুধু হাওড়া নয়, কলকাতার আরও একাধিক গুরুত্বপূর্ণ রুটেও রাতের বাস পরিষেবা মিলবে। S-9A চলবে ডানলপ থেকে বালিগঞ্জ, T-16 রাজাবাজার থেকে মৌড়িগ্রাম, S-30 উল্টোডাঙা থেকে ইকোক্যাম্পাস এবং AC-37 বারাসত থেকে গড়িয়া পর্যন্ত। (Kolkata Night Bus Service)

খারাপ রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস

রাত্রিকালীন বাস পরিষেবার পাশাপাশি রাজ্যের সড়ক পরিকাঠামো নিয়েও আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, যেসব রাস্তার অবস্থা খারাপ রয়েছে, সেগুলি দ্রুত চিহ্নিত করে মেরামতের কাজ শুরু করা হবে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

র‍্যাশ ড্রাইভিং রুখতে কড়া পদক্ষেপ

বেপরোয়া গাড়ি চালানো নিয়েও কড়া অবস্থানের কথা জানান পরিবহণ মন্ত্রী। তিনি বলেন, পরিবহণ আইনে জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তির ব্যবস্থা আগেই রয়েছে। তবে শুধু আইন নয়, প্রযুক্তিকেও কাজে লাগিয়ে আরও কঠোর নজরদারি চালানো হবে। (Kolkata Night Bus Service)

AI প্রযুক্তিতে নজরদারি, অতিরিক্ত গতিতে বাজবে সতর্কবার্তা

মন্ত্রী জানান, খুব শীঘ্রই CCTV-নির্ভর AI প্রযুক্তি চালু করা হবে। কোনও গাড়ি নির্ধারিত গতির বেশি গতিতে চললে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা তৈরি হবে। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটলেও AI প্রযুক্তির মাধ্যমে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

দুর্ঘটনা কমানোর লক্ষ্য সরকারের

অর্জুন সিংয়ের দাবি, মানুষের মধ্যে জরিমানা, জেল বা লাইসেন্স বাতিলের ভয় তৈরি হলে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা অনেকটাই কমবে। AI-ভিত্তিক এই নজরদারি ব্যবস্থা চালু হলে র্যা শ ড্রাইভিং নিয়ন্ত্রণে আসবে এবং সড়ক দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। (Kolkata Night Bus Service)

আরও পড়ুন :- বীরভূম কাণ্ডে ৩০০ বিঘা জমি ও ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment