বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার নতুন বিতর্ক ঘিরে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বিধানসভা ভেঙে গিয়েছে ৭ মে, নির্বাচনে তৃণমূলের পরাজয় হয়েছে। ইতিমধ্যেই বাংলার নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হয়েছে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পালের নামও। এছাড়াও অন্যান্য ভারপ্রাপ্ত মন্ত্রীদের নামও ঘোষণা হয়েছে।
কিন্তু এত কিছুর পরেও এখনও (এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত) নিজের ফেসবুক প্রোফাইলে “Honourable Chief Minister, West Bengal” পরিচয় বহাল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখন সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে এই পদ। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিতে চাইছেন না তৃণমূল নেত্রী?

শুধু তাই নয়, এখনও পর্যন্ত তিনি (Mamata Banerjee) পদত্যাগ করেননি। সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, তিনি হারেননি, হারানো হয়েছে তাই পদত্যাগ করবেন না। যা নিয়ে নিন্দা হয়েছে। তিনি নিজে জিতলেও মুখ্যমন্ত্রী পদে তাঁর থাকা হতো না, কারণ তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে শেষ করেছে।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেক সময় সোশ্যাল মিডিয়ার বায়ো বা প্রোফাইল আপডেট করতে দেরি হয়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি নিছক প্রযুক্তিগত দেরি হিসেবে দেখছেন না বিরোধীরা। কারণ, নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও পুরনো পরিচয় বহাল থাকা নিঃসন্দেহে রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মত একাংশের।
এদিকে নতুন সরকার গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আগামিকাল বিগ্রেডে শপথ নিতে চলেছে বাংলার প্রথম বিজেপি সরকার। আর সেই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফেসবুক প্রোফাইল ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।
এখন দেখার, কবে বদলানো হয় সেই পরিচয়, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও রাজনৈতিক কৌশল।
রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী: Mamata Banerjee: হার স্বীকার নয়? বিধানসভা ভাঙার পরও ফেসবুকে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ মমতা!







