মনসা পুজো উপলক্ষে এবার বড় ঘোষণা করল রাজ্য সরকার। মনসা পুজো উপলক্ষে এবার প্রথমবার হাফ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে এই ছুটি গোটা রাজ্যে নয়। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার দুপুর ২টোর পর ওই দুই জেলার সমস্ত রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। (Government Holiday)
কোন কোন প্রতিষ্ঠান ছুটির আওতায়?
সোমবার এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, দুপুর ২টোর পর সরকারি অফিসের পাশাপাশি স্থানীয় সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড ও কর্পোরেশন বন্ধ থাকবে। সরকারি নিয়ন্ত্রণাধীন স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানও ছুটির আওতায় থাকবে। (Government Holiday)
আঞ্চলিক উৎসবেও ছুটি
তৃণমূল আমলে দুর্গাপুজোয় টানা ছুটির পাশাপাশি বিভিন্ন জেলার স্থানীয় উৎসবেও ছুটি দেওয়া হত। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে আঞ্চলিক উৎসবের গুরুত্ব মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। এবারও সেই ধাঁচেই মনসা পুজোর জন্য ছুটি দেওয়া হল। তবে মনসা পুজোর প্রচলন বাঁকুড়া ও পুরুলিয়ায় বেশি হওয়ায়, আপাতত এই দুই জেলার সরকারি দফতরগুলিকেই অর্ধদিবস ছুটির আওতায় রাখা হয়েছে। (Government Holiday)
মনসা পুজোর গুরুত্ব
বাংলার লোকাচারে মনসা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণে মনসাকে সাপের ভয় থেকে মানুষকে রক্ষা করার দেবী হিসেবে মানা হয়। মনসামঙ্গল কাব্যেও তাঁকে ঘিরে চাঁদ সওদাগর, লখিন্দর ও বেহুলার কাহিনি রয়েছে। দীর্ঘদিন ধরেই বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকায় মনসা পুজো ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। এবার সেই উৎসবের সঙ্গে যুক্ত হল সরকারি অর্ধদিবস ছুটিও। (Government Holiday)
আরও পড়ুন :- অগস্টে মাসে কমল গ্যাসের দাম, কলকাতায় বড় স্বস্তি








