---Advertisement---
lifezone nursing home

Moumita Biswas Mishra: ‘জয় বাংলা’ স্লোগান শুনে তৃণমূল কর্মীদের তাড়া বিজেপি প্রার্থীর, আটক ২

April 29, 2026 7:13 PM
Moumita Biswas Mishra
---Advertisement---

বর্ধমান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছোটনীলপুর আমবাগান এলাকায় ভোট চলাকালীন উত্তেজনা ছড়াল বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে ঘিরে (Moumita Biswas Mishra)। অভিযোগ, এলাকায় পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি প্রার্থী তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে দু’জনকে আটক করা হয়েছে।

ভোটের দিন দুপুরের পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর বাড়তে থাকে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। (Moumita Biswas Mishra) তিনি দাবি করেন, এক মহিলা ভোটারের হাতে তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া একটি খাম দেখতে পান। সেই খামের ভিতরে টাকা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ছোটনীলপুর আমবাগান এলাকার ২৩৯ ও ২৪০ নম্বর বুথ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

(Moumita Biswas Mishra) মৌমিতা বিশ্বাস মিশ্র অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকেই তাঁকে বাধার মুখে পড়তে হয়েছে। তাঁর কথায়, “যেদিন থেকে প্রচারে নেমেছি, সেদিন থেকেই আমাকে ঘিরে অসভ্যতামি করা হয়েছে। আমি একজন মহিলা প্রার্থী, অথচ রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করা হয়েছে। আজও আমাকে দেখে প্রায় ৪০-৫০ জন তৃণমূলকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। সামনে সাহস নেই, পিছন থেকে উস্কানি দিচ্ছে।”

প্রশাসনের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, অভিযোগ জানানোর পরেই পুলিশ আসে এবং দু’জনকে আটক করে। কিন্তু আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। মৌমিতার দাবি, “কমিশন শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করেছে। তাহলে ৫০ মিটারের মধ্যে দলীয় স্লোগান কীভাবে দেওয়া হচ্ছে? অন্য কোনও দল তো এটা করছে না।”

এছাড়াও তিনি অভিযোগ করেন, তৃণমূল কর্মীরা বুথের আশপাশে খাবার বিলি করছিলেন এবং দলীয় ক্যাম্প থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছিল। বিজেপির দাবি, দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ২টোর পর ফের উত্তেজনা শুরু হয়। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।(Moumita Biswas Mishra)

West Bengal Election 2026: শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কেমন গেল দ্বিতীয় দফার ভোট?: Moumita Biswas Mishra: ‘জয় বাংলা’ স্লোগান শুনে তৃণমূল কর্মীদের তাড়া বিজেপি প্রার্থীর, আটক ২


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment