চরম দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। ফের হাওড়া ও শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। মূলত মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্যই মে মাসের প্রথম সপ্তাহে এই দুই লাইনে বেশ কিছু ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। মে মাসের শুরুতেই এত সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীদের চলাচলে বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, তার মধ্যেই এত সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল
বান্ডেল–কাটোয়া সেকশনের খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট নং ৫/৪ এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট নং ৬/৩-এর পরিবর্তে প্রস্তাবিত ‘সীমিত উচ্চতার সাবওয়ে’ (LHS) নির্মাণের লক্ষ্যে ২ মে ৩৬০ মিনিটের একটি ‘পাওয়ার ও ট্রাফিক ব্লক’-এর পরিকল্পনা করা হয়েছে। এর ফলস্বরূপ, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লোকাল ট্রেন বাতিল
কাটোয়া – হাওড়া: 37918, 37920, 37922
কাটোয়া – ব্যান্ডেল: 37744, 37746, 37748
কাটোয়া – শিয়ালদা: 31112
হাওড়া – কাটোয়া: 37913, 37915, 37917
হাওড়া – ব্যান্ডেল: 37747, 37749, 37751
শিয়ালদা – কাটোয়া: 31111
মেল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন (Rescheduling):
13465 হাওড়া – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (২.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ১৪:০০ ঘটিকার পরিবর্তে ১৭:৪৫ ঘটিকায় হাওড়া থেকে ছেড়ে যাবে।
13466 মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ০৬:০৫ ঘটিকার পরিবর্তে ১০:৩৫ ঘটিকায় মালদা টাউন থেকে ছেড়ে যাবে।
রিষড়া স্টেশনের সীমানার অন্তর্গত লেভেল ক্রসিং গেট নং ৩-এর ‘সীমিত উচ্চতার সাবওয়ে’ (LHS) সংক্রান্ত কাজের জন্য গার্ডার অপসারণের লক্ষ্যে হাওড়া ডিভিশনের হাওড়া–বান্ডেল সেকশনে ০২/০৩.০৫.২০২৬ এবং ০৪/০৫.২০২৬ তারিখে একটি ‘ট্রাফিক ও পাওয়ার ব্লক’-এর পরিকল্পনা করা হয়েছে। এর ফলস্বরূপ, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। (Trains Cancelled)
০২.০৫.২০২৬ তারিখে বাতিল লোকাল ট্রেন
হাওড়া – ব্যান্ডেল: 37283, 37285, 37287, 37289, 37291
হাওড়া – তারকেশ্বর: 37349, 37351
হাওড়া – বর্ধমান: 37857
ব্যান্ডেল – হাওড়া: 37286, 37288, 37290
গোগাট – হাওড়া: 37382, 37384
বর্ধমান – হাওড়া: 37854
০৩.০৫.২০২৬ তারিখে বাতিল লোকাল ট্রেন
হাওড়া – ব্যান্ডেল: 37211, 37213
হাওড়া – গোগাট: 37371, 37373
হাওড়া – তারকেশ্বর: 37311
হাওড়া – বর্ধমান: 37811, 37813, 37815
ব্যান্ডেল – হাওড়া: 37812, 37814, 37816
০২.০৫.২০২৬ তারিখে গোগাট ও তারকেশ্বরের মধ্যে 37382 ও 37384 ট্রেনদুটির পরিবর্তে দুটি (০২) বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল করবে; এবং তারকেশ্বর ও গোগাটের মধ্যে 37371 ও 37373 ট্রেন দুটির পরিবর্তে দুটি (০২) বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। আরও উল্লেখ্য যে, ব্লক চলাকালীন সময়ের আগে শেষ ট্রেন হিসেবে 15721 দিঘা – হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস এবং ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে 37911 হাওড়া – কাটোয়া লোকাল চলাচল করবে। (Trains Cancelled)
৪.৫.২০২৬ তারিখে EMU লোকাল/MEMU প্যাসেঞ্জার ট্রেন বাতিল
হাওড়া – গোগাট: 37389
গোগাট – হাওড়া: 37384
বর্ধমান – হাওড়া: 63502
৫.৫.২০২৬ তারিখে MEMU প্যাসেঞ্জার ট্রেন বাতিল
হাওড়া – বর্ধমান: 63501
মেল/এক্সপ্রেস/MEMU ট্রেনের গতিপথ পরিবর্তন
13027 হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস (২.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) এবং 13029 হাওড়া – মোকামা এক্সপ্রেস (২.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু)—এই ট্রেনদুটির গতিপথ পরিবর্তন করে হাওড়া – ডানকুনি – বর্ধমান হয়ে চালানো হবে; পথে ডানকুনি ও কামারকুন্ডু স্টেশনে ট্রেনদুটি থামবে।
04051 হাওড়া – নয়াদিল্লি স্পেশাল (৩.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু)—এই ট্রেনটির গতিপথ পরিবর্তন করে হাওড়া – ডানকুনি – বর্ধমান হয়ে চালানো হবে; পথে ডানকুনি ও কামারকুন্ডু স্টেশনে ট্রেনটি থামবে।
63501 হাওড়া – বর্ধমান MEMU (৩.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু)—এই ট্রেনটির গতিপথ পরিবর্তন করে হাওড়া – ডানকুনি – বর্ধমান হয়ে চালানো হবে; পথে ডানকুনি ও কামারকুন্ডু স্টেশনে ট্রেনটি থামবে।
এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন (Rescheduling)
13033 হাওড়া – কাটিহার এক্সপ্রেস (২.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু)—এই ট্রেনটি ২.৫.২০২৬ তারিখের ২৩:৩৫ ঘটিকার পরিবর্তে ৩.৫.২০২৬ তারিখের ০৬:৩৫ ঘটিকায় হাওড়া থেকে ছেড়ে যাবে।
13034 কাটিহার – হাওড়া এক্সপ্রেস (৩.৫.২০২৬ তারিখে যাত্রা শুরু)—এই ট্রেনটি ১৫:৩০ ঘটিকার পরিবর্তে ১৯:০০ ঘটিকায় কাটিহার থেকে ছেড়ে যাবে। (Trains Cancelled)
Ciggerate Price Hike: ধূমপায়ীদের পকেটে চাপ, ১৭% পর্যন্ত দাম বাড়তে চলেছে সিগারেটের
শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল
দমদম জংশন নর্থ ইয়ার্ডে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের লক্ষ্যে ০২/০৩.০৫.২০২৬ তারিখের রাতে ৩৬০ মিনিটের (০২.০৫.২০২৬ তারিখের ২৩:৫০ থেকে ০৩.০৫.২০২৬ তারিখের ০৫:৫০ পর্যন্ত) একটি ‘ট্রাফিক ব্লক’-এর পরিকল্পনা করা হয়েছে। এর ফলস্বরূপ, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
০২.০৫.২০২৬ তারিখে ইএমইউ (EMU) লোকাল ট্রেন বাতিল:
শিয়ালদহ – ডানকুনি: 32249 UP / 32252 DN
০৩.০৫.২০২৬ তারিখে ইএমইউ (EMU) লোকাল ট্রেন বাতিল:
শিয়ালদহ – হাবড়া: 33651 UP / 33652 DN
শিয়ালদহ – ডানকুনি: 32211, 32213 UP / 32212, 32214 DN
ইএমইউ (EMU) লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ/সংক্ষিপ্ত সূচনা
33812 বনগাঁ – শিয়ালদা লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রাপথ দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে এবং 33815 শিয়ালদা –বনগাঁ লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু হবে।
33512 হাসনাবাদ – শিয়ালদা লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রাপথ দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে এবং 33511 শিয়ালদহ – হাসনাবাদ লোকাল (০৩.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে।
এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন (Rescheduling)
22202 পুরী – শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (০২.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির সময়সূচি মালাতিপুতপুর থেকে ১২০ মিনিট পিছিয়ে দেওয়া হবে।
12344 হলদিবাড়ি – শিয়ালদা দার্জিলিং মেল (০২.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির সময়সূচি হলদিবাড়ি থেকে ৬০ মিনিট পিছিয়ে দেওয়া হবে।
এছাড়া, 13148 বামনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (০২.০৫.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেনটির যাত্রাপথ দক্ষিণেশ্বর – দমদম জংশন হয়ে যাওয়ার পরিবর্তে ব্যান্ডেল – নৈহাটি – দমদম জংশন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং ট্রেনটি বেলঘরিয়া স্টেশনে থামবে।









1 thought on “Trains Cancelled: মে মাসের শুরুতেই হাওড়া-শিয়ালদা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন”