---Advertisement---
lifezone nursing home

Ciggerate Price Hike: ধূমপায়ীদের পকেটে চাপ, ১৭% পর্যন্ত দাম বাড়তে চলেছে সিগারেটের

April 30, 2026 8:07 PM
Cigarette Price Hike
---Advertisement---

দেশের ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। বাড়তে চলেছে সিগারেটের দাম। সম্প্রতি NDTV-র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগামী ১ মে থেকে সিগারেটের দামে বেশ কিছুটা হেরফের হতে পারে। জনপ্রিয় ব্র্যান্ড যেমন Gold Flake Premium, Marlboro-সহ একাধিক ব্র্যান্ডের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, দেশের বড় সিগারেট কোম্পানিগুলি, যেমন ITC এবং Godfrey Phillips তাদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। অনুমান করা হচ্ছে, এই বৃদ্ধির হার সর্বোচ্চ প্রায় ১৭ শতাংশ পর্যন্ত যেতে পারে। (Ciggerate Price Hike)

কেন বাড়ছে দাম?

এই মূল্যবৃদ্ধির পিছনের মূল কারণ সরকারের বাড়ানো ট্যাক্স ও এক্সাইজ ডিউটি। চলতি বছর তামাকজাত পণ্যের উপর শুল্ক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে, যার ফলে কোম্পানিগুলোর উৎপাদন খরচ বেড়েছে। সেই অতিরিক্ত খরচে সামাল দিতেই এখন গ্রাহকদের পকেটে চাপানো হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারিতেও এক্সাইজ ডিউটি প্রায় ৩০%–৪০% পর্যন্ত বাড়ানো হয়েছিল। তার প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়েছে, এবার আবার দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে মধ্যে মাথায় হাত পড়েছে ধূমপায়ীদের।

কোন ব্র্যান্ডে কতটা প্রভাব?

রিপোর্ট বলছে, Gold Flake Premium-এর একটি প্যাকেটের দাম প্রায় ১১৫ টাকা থেকে বেড়ে হতে পারে ১৩৫ টাকা। এছাড়া কিং-সাইজ সিগারেটের ক্ষেত্রে প্রতি স্টিকে প্রায় ২ থেকে ৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। শুধু প্রিমিয়াম ব্র্যান্ড নয়, অন্যান্য সেগমেন্টের সিগারেটেও এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। (Ciggerate Price Hike)

TMC vs BJP: দ্বিতীয় দফার ভোট মিটতেই অশান্তি, হলদিয়ায় তৃণমূল অফিসে ভাঙচুর

দাম বাড়তে কি বিক্রি কমছে?

দাম বাড়ার কারণে ইতিমধ্যেই সিগারেটের বিক্রিতে প্রভাব পড়েছে। ২০২৬-এর এপ্রিল মাস পর্যন্ত বছরের তুলনায় বিক্রি প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমেছে। বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টে অনেকেই খরচ কমাতে সস্তা বিকল্পের দিকে ঝুঁকছেন। তবে এর পরেও কোম্পানিগুলো নিজেদের মুনাফা ধরে রাখতে দাম বাড়ানোতেই জোর দিচ্ছে।

শেয়ার বাজারে প্রভাব

এই মূল্যবৃদ্ধির খবর ছড়াতেই শেয়ার বাজারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। ITC এবং Godfrey Phillips-এর শেয়ারে ৪% থেকে ৮% পর্যন্ত বেড়েছে।

সব মিলিয়ে, ১ মে থেকে সিগারেট কিনতে গেলে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক রিপোর্ট। (Ciggerate Price Hike)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Ciggerate Price Hike: ধূমপায়ীদের পকেটে চাপ, ১৭% পর্যন্ত দাম বাড়তে চলেছে সিগারেটের”

Leave a Comment