রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Phase II election: ভোটের আগে কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য, RSS নেতার নামে খুনের হুমকির পোস্টার

Published on: April 24, 2026
---Advertisement---

দ্বিতীয় দফার নির্বাচনের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভায় চড়ল রাজনৈতিক পারদ। RSS নেতার নামে খুনের হুমকির পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী মামজোয়ান এলাকায়। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের তীব্র বাকযুদ্ধ।(West Bengal Phase II election)

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম পোস্টারটি দেখতে পান। পরে বিষয়টি জানানো হয় RSS নেতা আশুতোষ বিশ্বাসকে। তিনি ঘটনাস্থলে গিয়ে পোস্টার দেখে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, অন্ধকারে পরিকল্পিতভাবে এই পোস্টার লাগানো হয়েছে। তিনি জানান, সকালে প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। কারা এই কাজ করেছে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বললেও, এর পিছনে ‘সন্ত্রাসী মানসিকতার’ লোকজন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই, আমি RSS-এর কর্মী। এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। যারা এর পিছনে রয়েছে, তদন্তে তাদের নাম সামনে আসবেই।”(West Bengal Phase II election)

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি নেতৃত্ব এবং কৃষ্ণগঞ্জের বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস। বিজেপির অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের মদতেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। নির্বাচন কমিশন ও পুলিশের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও তুলেছে গেরুয়া শিবির। (West Bengal Phase II election)

অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। শাসকদলের দাবি, বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে এসেছে। তৃণমূলের এক নেতা বলেন, “RSS ও স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে। ভোটের আগে সহানুভূতি পেতেই এসব নাটক করা হচ্ছে।”ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ভোটের আগে এই ধরনের পোস্টার রাজনীতির পরিবেশ আরও উত্তপ্ত করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গণতন্ত্রের উৎসবে ভয় নয়, শান্তিই হওয়া উচিত প্রধান বার্তা এমনটাই মত সাধারণ মানুষের একাংশের।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal Phase II election: ভোটের আগে কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য, RSS নেতার নামে খুনের হুমকির পোস্টার”

Leave a Comment