---Advertisement---

দেশের প্রথম Vande Bharat Sleeper Train, মালদহ থেকে সূচনা করলেন প্রধানমন্ত্রী

January 17, 2026 6:19 PM
Vande Bharat Sleeper
---Advertisement---

দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের কড়া নাড়ছে বঙ্গে। আর এই ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। শনিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈশা খান চৌধুরী।

ঐতিহাসিক ঘটনার সাক্ষী রইল মালদহ। ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল পশ্চিমবঙ্গ।

ট্রেনের সূচনার পর বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হল দেশে। মা কালী আর কামাখ্যাকে যোগ করছে এই ট্রেন। হাওড়া থেকে কামাখ্যা চলবে এই ট্রেন। সকলের যাত্রা আরও সহজ ও আনন্দদায়ক হল। দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ।’ মোদী আরও বলেন, ‘মালদহ স্টেশনে ট্রেনে বসে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। তাঁরা ট্রেনে বসে দারুণ আরাম উপভোগ করছেন বলে মোদিকে জানিয়েছেন।’

মোদীর মুখে জেন জি-র স্তুতি, বাংলা দখল করতে তরুণ প্রজন্মেই ভরসা BJP-র

সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনে মিশে রয়েছে ভারতীয় শ্রমের ঘাম। আগে ছবিতে বিদেশের ট্রেন দেখে বলতেন, এমন ট্রেন যদি ভারতে হতো। এখন ভারতেই তা বাস্তবায়িত হচ্ছে। আমেরিকা এখন ভারতকে এত ভালো কাজ করতে দেখে অবাক হয়ে যাবে।’ সেই সঙ্গে আরও চারটি অমৃত ভারত ট্রেন বাংলা থেকে ছাড়বে বলে প্রধানমন্ত্রী জানান।

এদিন সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন বিনামূল্যে যাত্রা করার সুযোগ পান বহু যাত্রী। ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার বাইপাস এলাকায় প্রকাশ্য জনসভার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “দেশের প্রথম Vande Bharat Sleeper Train, মালদহ থেকে সূচনা করলেন প্রধানমন্ত্রী”

Leave a Comment