রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Vande Bharat Sleeper Train Features: বাঙালি-অসমীয়া খাবার, ১৮০ কিলোমিটার গতি, কী কী ফিচার রয়েছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে?

vande bharat sleeper train features
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ টাউন স্টেশন থেকে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেনের উদ্বোধন করেছেন। এই আধুনিক ট্রেনটি হাওড়া এবং অসমের কামাখ্যার মধ্যে নিয়মিত চলাচল করবে। নতুন এই পরিষেবার ফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াতের সময় প্রায় আড়াই ঘণ্টা কমে যাবে। বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে ভারতীয় রেলে নতুন দিগন্ত খুলেছিল। এ বার সেই তালিকায় বন্দে ভারত স্লিপারের নাম যোগ হলো (vande bharat sleeper train features)।

Vande Bharat Sleeper Train Features: কী কী ফিচার রয়েছে এই ট্রেনে?

  • গতি: সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে যেতে পারে বন্দে ভারত স্লিপার। তবে এটি চলবে ১২০-১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে।
  • নিরাপত্তা: ট্রেনের কামরাগুলোতে বসানো হয়েছে অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম। এর ফলে উচ্চ গতিতেও কামরার ভেতরে কোনও ঝাঁকুনি অনুভূত হবে না। ট্রেনটির অভ্যন্তরীণ সাজসজ্জা এবং প্রযুক্তি অত্যন্ত উন্নত মানের। যাত্রীদের নিরাপত্তার জন্য এতে ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তির ‘কবচ’ ব্যবস্থা। এটি স্বয়ংক্রিয়ভাবে ট্রেন দুর্ঘটনা রুখতে সাহায্য করবে। ট্রেনের দরজাগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং স্টেশনে না থামলে সেগুলো খোলা সম্ভব নয়।
  • হাইজিন: ট্রেনে ব্যবহৃত সমস্ত ক্ষেত্রে বিশেষ বিশেষ বায়ু শোধন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে ৯৯ শতাংশ জীবাণু মরে যাবে। তোয়ালে ও চাদরের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
  • খাবার: ট্রেনে খাবার নিয়ে অনেক সময় যাত্রীদের অভিযোগ থাকে। IRCTC-র খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। তবে এই ট্রেনের ক্ষেত্রে ছবিটা অন্যরকম হবে। বিলাসবহুল এই ট্রেনে যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীরা বাঙালি এবং অসমীয়া খাবারের স্বাদ নিতে পারবেন। কামাখ্যা থেকে যারা আসবেন তাঁদের দেওয়া হবে অসমীয়া খাবার, যারা হাওড়া থেকে যাবেন তাঁদের দেওয়া হবে বাঙালি খাবার।
  • ভাড়া: 3AC কোচের ভাড়া ২৩০০ টাকা। 2AC-র ভাড়া ৩০০০ টাকা। 1AC-র টিকিটের দাম ৩৬০০ টাকা।

দেশের প্রথম Vande Bharat Sleeper Train, মালদহ থেকে সূচনা করলেন প্রধানমন্ত্রী


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment