রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘নোটিস নয়, বেআইনি হোটেল দেখলেই সিল’, নির্দেশ পুরমন্ত্রীর

---Advertisement---

এবার আর নোটিস দিয়েও কোনও কাজ হবে না। বেআইনি দেখলেই সিল করা হবে হোটেল, রেস্তরাঁ, গেস্ট হাউসগুলিকে। এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেআইনি কারবার ও অগ্নিনির্বাপণ বিধিতে গাফিলতি রুখতে এ বার আরও কড়া পদক্ষেপ পুরমন্ত্রীর। পাশাপাশি বছরের পর বছর কীভাবে এই গেস্ট হাউস ও হোটেলগুলিতে বেআইনিভাবে ব্যবসা চলত, তা নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিঁধলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)।

Agnimitra Paul: হোটেল পরিদর্শনে পুরমন্ত্রী

শনিবার মধ্য কলকাতায় মার্কুইজ স্ট্রিটের হোটেল ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরিদর্শনের মাঝেই তিনি জানিয়ে দেন, এবার আর নোটিস পাঠানো হবে না। তার পরিবর্তে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বেআইনি দেখলেই হোটেলগুলি সিল করে দেওয়া হবে। তিনি বলেন, “৬ টি গেস্ট হাউস আজ সিল করে দেওয়া হলো। প্রতিটা গেস্ট হাউসে ১০টি করে রুম রয়েছে। কোনওটাতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। বিল্ডিংগুলোর অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যেই ৬টি ফ্ল্যাট রয়েছে। বাকি সবগুলো রেসিডেন্সিয়াল। এদেরও রেসিডেন্সিয়াল ছিল। সেইগুলিও গেস্ট হাউস করে দেওয়া হয়েছে। আর সেই গেস্ট হাউসগুলিতে ছোট ছোট ঘর রয়েছে। সব ঘরেই এসি ছিল। আমরা দেখা মাত্রই এইগুলিকে বন্ধ করার নির্দেশ দিয়েছি। ভিতরে যারা রয়েছেন সকলেই বাংলাদেশি নাগরিক। ওঁদের হাতজোড় করে বলেছি আপনাদের এখানে রাখতে পারবো না।”

মমতা-ফিরহাদকে তোপ

তৃণমূল জামানায় প্রশাসনিক নজরদারি নিয়ে ক্ষোভ উগরে দিলেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “যদি দফতর থেকেই অনুমতি দেওয়া হয় তা হলে কী করে নজরে আসবে? ট্রেড লাইসেন্স ওঁর দফতরই দিয়েছে। এই হোটেল চালানোর জন্য ফায়ার লাইসেন্স কারা দিয়েছে? বিদ্যুৎ দিয়েছে সিইএসএসি। কীভাবে এরা অনুমতি দিল? কোনও প্ল্যানিং নেই, কোনও ফায়ার লাইসেন্স নেই। ৬টি ঘরে ৪ জন করে মানুষ থাকছে। একটা গেস্ট হাউসে ২০ থেকে ২৫ জন মানুষ। যখন তখন দুর্ঘটনা ঘটলে একটাই রাস্তা বেরনোর। কোনও ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা নেই। বাংলার মানুষকে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জবাব দিতে হবে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘নোটিস নয়, বেআইনি হোটেল দেখলেই সিল’, নির্দেশ পুরমন্ত্রীর”

Leave a Comment