রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বুকে বসেছে পেসমেকার, কেমন আছেন বিমান বসু? জানালেন মহম্মদ সেলিম

Published on: August 22, 2026
Biman Bose Health
---Advertisement---

সুস্থ হয়ে উঠছেন বিমান বসু গত। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দিল্লির এইমসে বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন। উদ্বেগের কারণ নেই। সেলিম জানান, বিমান বসুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চিকিৎসকরা বারণ করেছেন। (Biman Bose Health Update)

দলীয় সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, রুটিন চেকআপের জন্য দিল্লিতে গিয়েছেন বিমান বসু। তবে পরে জানা যায়, সেখানে তাঁর একটি ছোট অস্ত্রোপচার বা সার্জারি সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন।

নন্দলাল বসুর আঁকা যাদবপুরের ঐতিহ্যবাহী এমব্লেম, আসল অর্থ কী জানেন?

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিমান বসু। জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে শহরের একটি হাসপাতালে ভর্তি হন প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সম্প্রতি জুলাই মাসে ৮৭ বছর বয়সে পা দিয়েছেন বাংলার বাম রাজনীতির অন্যতম অভিভাবক বিমান বসু। (Biman Bose Health Update)

অন্যদিকে, তীব্র পেটে ব্যথা নিয়ে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পরপরই তাঁর বেশ কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই মেডিক্যাল টিম তাঁর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বুকে বসেছে পেসমেকার, কেমন আছেন বিমান বসু? জানালেন মহম্মদ সেলিম”

Leave a Comment