ফের রাজনৈতিক অশান্তির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজির দুষ্কৃতীদের (Panihati Bomb Blast BJP) । ঘটনায় জখম হয়েছেন অন্তত ৬ বিজেপি কর্মী । তাঁদেরকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে একজন পানিহাটি কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক,অভয়ার মা রত্না দেবনাথের হয়ে সক্রিয়ভাবে রাজনৈতিক প্রচারে অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুল সংলগ্ন এলাকায় আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। (Panihati Bomb Blast BJP) অভিযোগ, বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন একাধিক ব্যক্তি।
(Panihati Bomb Blast BJP) আহতদের দ্রুত উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের নাম ও বয়স প্রকাশ করেছে স্থানীয় সূত্র। তাঁরা হলেন — মুরলি শুক্লা (৪৫), ওম প্রকাশ মাহাতো (৩৯), অমিত কুমার শ (৩৬), সুরেন্দর তিওয়ারি (৫০), রাকেশ গোস্বামী (৩৫) এবং সুব্রত বসু (৫৫)। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে।
“ঠান্ডা মাথায় খুন করা হয়েছে,” আপ্তসহায়ক হত্যাকাণ্ড নিয়ে দাবি শুভেন্দুর: Panihati Bomb Blast BJP: বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি পানিহাটিতে, জখম ৬ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে শুরু হয়েছে তল্লাশি।
ঘটনাস্থল অভয়ার মা রত্না দেবনাথের বাড়ির কাছেই বলে জানা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলেও ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু । বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে বিরোধী সমর্থকদের ভয় দেখাতেই হামলা চালানো হয়েছে। দলের দাবি, ভোট পরবর্তী পরিস্থিতিতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। (Panihati Bomb Blast BJP)
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি এই অভিযোগ তুলে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে।
উল্লেখ্য, এর আগেই মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ককে গুলি করে খুনের অভিযোগ এবং বসিরহাটে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই আবহেই পানিহাটির এই বিস্ফোরণের ঘটনা নতুন করে রাজনৈতিক সংঘাতকে সামনে এনে দিল।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং কড়া পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুরের হাওয়া অফিসের, কতদিন চলবে?: Panihati Bomb Blast BJP: বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি পানিহাটিতে, জখম ৬








