রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডাস্টবিনে Voter Card, নতুন পুরনো সবই রয়েছে, কয়েকটিতে স্থানীয় বাসিন্দাদের নাম

Published on: February 26, 2026
---Advertisement---

ডাস্টবিনে ভোটার কার্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। মঙ্গলবার গভীর রাতে রাস্তার চৌমাথা মোড়ে রানীগঞ্জের চিন কোটি মোড় এলাকা ও চুড়ি পট্টির মাঝে উদ্ধার হয় ভোটার কার্ডগুলি। স্থানীয়দের দাবি, বিভিন্ন কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁদের চোখে। তাঁরা দেখেন ডাস্টবিনে ছড়িয়ে-ছিটিয়ে পরে রয়েছে ওই বেশ কিছু কার্ড। প্রথমে বিষয়টি এড়িয়ে যান অনেকেই। কয়েকজন কাছ গিয়ে দেখেন ওই কার্ডগুলি ভোটারের পরিচয় পত্র। তারা দেখেন কমবেশি ৪০টি ভোটার কার্ড পড়ে রয়েছে ওই ডাস্টবিনে পড়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। (Voter Card)

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে কিছু নতুন, কিছু পুরনো রয়েছে। কয়েকটি কার্ডে স্থানীয় বাসিন্দাদের নামও রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই নামে থাকা একাধিক জন জানিয়েছেন, তাঁদের আসল ভোটার কার্ড তাঁদের কাছেই রয়েছে। তা হলে ডাস্টবিনে পড়ে থাকা কার্ডগুলি কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারও পরিচয়পত্রের নকল কিনা, নাকি অন্য কোনও কারণে সেগুলি সেখানে ফেলা হয়েছে— তা স্পষ্ট নয়।
(Voter Card)

ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন রাজ্য জুড়ে সরগরম। ঠিক সেই সময়ে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। ভোটারদের পরিচয়পত্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
কী ভাবে এবং কারা সেগুলি সেখানে ফেলল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর। (Voter Card)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment