ছাত্র ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা অবশ্যই মাধ্যমিক। স্কুলের গণ্ডির বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয় তাদের। স্বভাবতই ছাত্র-ছাত্রীদের মনে একটা আলাদা উন্মাদনা কাজ করে। প্রতিবছর নিয়ম করে এই পরীক্ষা নিয়ে আসছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার অনেক আগেই রুটিন দিয়ে দেওয়া হয় (madhyamik-examination-2027)।
তাই ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা কবে (Madhyamik 2027)? এই প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল পড়ুয়াদের মনে। অবশেষে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা (madhyamik-examination-2027)।
পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে ১১:০০ টা থেকেই লেখার অনুমতি পাবে। পর্ষদের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী—
১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) – প্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভূগোল
২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- অঙ্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান
২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান
২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)– ঐচ্ছিক বিষয়
ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:৪৫ থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত। আর বাকি বৃত্তিমূলক বিষয়গুলোর জন্য পরীক্ষা চলবে ১০:৪৫ থেকে ১২:৩০ পর্যন্ত। এছাড়া অন্যান্য ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দুপুর ২:০০ টো পর্যন্তই হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে ভোটের কারণে অনেকটাই এগিয়ে এসেছিল পরীক্ষা। তবে এবছর নির্ধারিত সময়তেই পরীক্ষা করাচ্ছে পর্ষদ।










