---Advertisement---
lifezone nursing home

কাকভোরে ঝিলে জাল, রাজ্যে ফের ধরা পড়ল ‘মাছচোর’

June 15, 2026 11:21 AM
Sonarpur Fish Theft
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রানাভুতিয়া এলাকায় ভোররাতে ঝিল থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। (Sonarpur Fish Theft) স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলার ঘটনায় সোমবার সকাল থেকেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(Sonarpur Fish Theft) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ রানাভুতিয়া এলাকার একটি ঝিলে কয়েকজন ব্যক্তি জাল ফেলে মাছ ধরতে শুরু করে। অভিযোগ, তারা ঝিল থেকে কয়েক কেজি মাছ তুলে নেওয়ার চেষ্টা করছিল। ওই সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি স্থানীয়দের।

(Sonarpur Fish Theft) ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাছ চুরির ঘটনা ঘটছিল। তবে এবার অভিযুক্তদের সরাসরি ধরে ফেলায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নরেন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঝিল থেকে মাছ ধরার বিষয়টি এলাকার প্রাক্তন বিধায়কের জানা ছিল। যদিও এই দাবির সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা যায়নি।

ধৃতদের মধ্যে একজন, যিনি নিজের নাম প্রবেশ সিং বলে পরিচয় দিয়েছেন, দাবি করেন, “আমাকে জয়দেব দাস পাঠিয়েছেন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না। ফোনে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।” অন্য এক অভিযুক্তের বক্তব্য, “আমাকে বলা হয়েছিল ঘটনার পুরো ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাতে। আমি শনিবার এখানে এসে ভিডিও করে অজয়দার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিই।” (Sonarpur Fish Theft) অভিযুক্তদের এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। পুলিশ সূত্রে খবর, তাদের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, (Sonarpur Fish Theft) এই ঘটনায় মোট সাত থেকে আট জন জড়িত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। ঘটনার নেপথ্যে শুধুমাত্র মাছ চুরি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঝিলের মালিকানা, মাছ ধরার অনুমতি এবং অভিযুক্তদের ভূমিকা—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

দেড় লাখের দেশকে ৭ গোল দিয়ে ব্রাজিলের স্মৃতি ফেরাল জার্মানি, হেরেও মন জিতল কুরাসাও


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment