---Advertisement---
lifezone nursing home

TMC Leaders Clashes: দলীয় পদ নিয়ে বিবাদ? পার্টি অফিসের মাঝে হাতাহাতি দুই তৃণমূল নেতার

March 4, 2026 1:05 PM
TMC Leaders Clashes
---Advertisement---

তৃণমূলে পার্টি অফিসের মধ্যেই দলের দুই নেতার মধ্যে হাতাহাতি মারামারি ঘুঁষোঘুঁষি। পূর্ব মেদিনীপুরের খেজুরির পার্টি অফিসের সে ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট।

দলীয় পদের জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ওই বিশৃঙ্খলা বলে অভিযোগ উঠেছে। অভিযোগ এবং পদ না পেয়ে টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই খেজুরিতে তৃণমূল পার্টি অফিসের ভেতর দলের দুই নেতার হাতাহাতি, মারামারি, ঘুঁষোঘুঁষি। মারামারির সেই ভিডিয়ো ভাইরাল প্রকাশ্যে এসেছে। ওই ভিডিয়ো ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে খেজুরিতে।

জানা গিয়েছে, এলাকার দুই তৃণমূল নেতা শংকরদুলাল পাত্র এবং নন্দন দাসের মধ্যে কলার ধরে মারামারি হয়েছে। কলার ধরে মারমারি এবং ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিয়ো সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। যা নিয়ে দলের নেতারাও মুখে কুলুপও এঁটেছেন।TMC Leaders Clashes

ভোটের মুখে দলীয় কর্মীদের সংযত থেকে নির্বাচনের দিকে নজর দেওয়ার কথা বারবার বলছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের নতুন পুরনো সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। কিন্তু তারপরও দলীয় কোন্দল, তাও আবার পার্টি অফিসের মধ্যে। নিজেদের মধ্যে মারামারি এবং কোন্দল ঘিরে খেজুরিতে দলের অনৈক্যের ছবি প্রকাশ্যে এসে পড়েছে।

যদিও বিবাদকারী দুই নেতা-সহ খেজুরির স্থানীয় তৃণমূল নেতৃচ্বের দাবি, পরিবারিক বিবাদে ভুল বোঝাবুঝি। পরে বিবাদকারিরা নিজেদের ভুল বুঝতে পেরে বিবাদ মিটিয়ে নিয়েছেন ।TMC Leaders Clashes


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

Leave a Comment