রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লাগাতার বৃষ্টিতে বাড়ছে জল, সেতুতে জল উঠে বাঁকুড়ায় উল্টে গেল ট্রলার

Published on: August 18, 2026
Trawler Capsizes
---Advertisement---

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিতে বাঁকুড়ার একাধিক নদীতে দ্রুত বাড়ছে জলস্তর। তার উপর সোমবার সন্ধ্যায় মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়ার ফলে জেলার দক্ষিণ অংশের কংসাবতী ও শিলাবতী নদীতে জলস্তর আরও বেড়েছে। পরিস্থিতির জেরে ওই নদীগুলির উপরে থাকা বেশ কয়েকটি সেতু ইতিমধ্যেই জলের তলায়। সেতু পারাপারের সময় ট্রলার উল্টেও ঘটেছে বিপত্তি।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বাঁকুড়া জেলায় মোট ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জেরেই জেলার বিভিন্ন নদীতে জলস্তর দ্রুত বাড়ছে। নদীগুলিতে জল বাড়ায় স্বাভাবিক জনজীবনেও তার প্রভাব পড়তে শুরু করেছে।

জলের তোড়ে আটকে ট্রলার

গন্ধেশ্বরী নদীতে জলস্তর বাড়ার ফলে মানকানালী সেতু দিয়ে পারাপারের সময় রড বোঝাই একটি ট্রলার আটকে পড়ে। আচমকা নদীর জল বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন ট্রলারের চালক। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।স্থানীয় বাসিন্দাদের দাবি, মানকানালী সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সেতুটি সংস্কারের জন্য বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখনও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বৃষ্টি হলেই সেতুর উপর জল উঠে যায় এবং যাতায়াত বন্ধ হয়ে পড়ে। (Trawler Capsizes)

রেশন গ্রাহকের বাড়িতে এবার নজরদারি, কার্ড নিয়ে কেন বাড়ছে চিন্তা?

জলের তলায় একাধিক সেতু, চরম দুর্ভোগ বাসিন্দাদের

অন্যদিকে, প্রবল বৃষ্টির জেরে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর থাকা মীনাপুর, ভাদুল, কেঞ্জাকুড়া-সহ একাধিক সেতু জলের তলায় চলে গিয়েছে। ফলে ওই সমস্ত এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুগুলি জলের তলায় চলে যাওয়ায় শুধু সাধারণ মানুষের যাতায়াতই ব্যাহত হচ্ছে না, সমস্যায় পড়েছে অফিসযাত্রী থেকে স্কুল-কলেজের পড়ুয়ারাও। অনেক ছাত্রছাত্রীর স্কুলে যাওয়া কার্যত বন্ধ। পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম এবং জীবন-জীবিকাতেও বড়সড় বাধা তৈরি হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি আরও বাড়লে নদীর জলস্তরও বাড়বে আর তাতেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে কংসাবতী ও শিলাবতী নদীতে জল বাড়তে থাকায় আরও কয়েকটি সেতু জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিভিন্ন এলাকায় এখন বন্যা পরিস্থিতির আশঙ্কায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাঁকুড়াবাসী। (Trawler Capsizes)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “লাগাতার বৃষ্টিতে বাড়ছে জল, সেতুতে জল উঠে বাঁকুড়ায় উল্টে গেল ট্রলার”

  1. [2488]777joya Official Login | অ্যাপ ডাউনলোড ও সেরা ক্যাসিনো বোনাস,777joya-তে আজই যোগ দিন। এখানে বিকাশ দিয়ে সহজে গেম খেলুন এবং আকর্ষণীয় অনলাইন ক্যাসিনো বোনাস বুঝে নিন। অ্যাপটি ডাউনলোড করে গেম শুরু করুন। visit: 777joya

  2. [3420]8kbt | Link vào trang chủ và hướng dẫn chơi baccarat,8kbt cung cấp link vào trang chủ chính thức, hỗ trợ tải app 8kbt nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo casino tiện lợi. Truy cập ngay để trải nghiệm. visit: 8kbt

Comments are closed.