---Advertisement---
lifezone nursing home

Weather 3 April 2026: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, স্বস্তি দিতে আসছে ঝড়-বৃষ্টি, কবে ভিজবে বঙ্গ?

April 3, 2026 9:43 AM
weather 3 april 2026
---Advertisement---

দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি কাটতেই ফের মাথাচাড়া দিচ্ছে গরম (Weather 3 April 2026)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে চলেছে, যার ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অনেক জায়গায় তা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান সহ প্রায় সব জেলাতেই বাড়তি গরমের সঙ্গে থাকবে তীব্র আর্দ্রতা, যা অস্বস্তি আরও বাড়াবে।

ধর্মঘটে ব্যবসায়ীরা, এই রাজ্যে বন্ধ মুরগির দোকান

আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

সব মিলিয়ে, আগামী কয়েক দিন গরমের দাপট থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment