রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণে বর্ষার অপেক্ষা, শুরু প্রাক বর্ষার বৃষ্টি, তবে গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে স্বস্তির খবর নেই দক্ষিণবঙ্গে?

Weather Update
---Advertisement---

শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গে পর এবার কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। (Weather Update) আগামী কয়েক দিনে বৃষ্টি ও বজ্রপাতের পরিমাণ বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে স্বস্তি মিলছে না। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

(Weather Update) বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে তাতে গরমের দাপট কমার সম্ভাবনা প্রায় নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে আগামী কয়েক দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ বাড়তে পারে।

(Weather Update) আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। এক্ষেত্রে ৭০ থেকে ৮০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে। যদিও এই বৃষ্টির জন্য তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং এখনও কিছুদিন ভ্যাপসা গরম বিরক্ত করতে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি অবশ্যই মিলবে।

অন্যদিকে উত্তরবঙ্গে (Weather Update) ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। যার ফলে সেখানে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেড়ে ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। (Weather Update) তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে।

গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনু মুখোপাধ্যায়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment