বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রবিবারও তার অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। (Weather Update) ভারতীয় আবহাওয়া দফতর বা IMD পূর্বাভাসে এমনটাই বলছে। শনির পর রবিবারও বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে।
IMD-র পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। (Weather Update)
পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।
Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণত আকাশ মেঘলা থাকবে। এর পাশাপাশি কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
(Weather Update) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অনুমতি ছাড়াই মিছিল করায় পদ্মপুকুরে তৃণমূল-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার কুণাল












