প্রতিপদ থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে বাঙালির হৃদয়ে এখন শুধুই উন্মাদনা। তবে সকলকে একটাই জিনিস ভাবাচ্ছে, পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে না তো? হাওয়া অফিস বলছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু’দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও, আগামী ১৪, ১৫ ও ১৬ অক্টোবর কলকাতায় হালকা থেকে শুরু করে বেশকিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (weather update)।
weather update: হাওয়া অফিস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিন দিন আবহাওয়া শুষ্ক থাকবে। ১৪ অক্টোবর উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম জেলায় এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৫ ও ১৬ অক্টোবর উপকূলের বেশকিছু জেলায় দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১৭ অক্টোবর বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (weather update)।
উত্তরবঙ্গে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ১৬,১৭ ও ১৮ অক্টোবর উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা রয়েছে এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
শহরে এখন পুজোর আমেজের সঙ্গে সঙ্গে হালকা হিমের পরশ। রাতের দিকে শিরশিরানি ভাব। ভরে অনেক জায়গায় কুয়াশারও দেখা মিলছে। বেলা বাড়লেই উঠছে চড়া রোদ। সূর্য ডুবলেই আবহাওয়া বেশ মনোরম। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও একটানা ভারী বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।









