শেষ হলো রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। (West Bengal Election 2026) সকাল থেকেই উত্তপ্ত ছিল একাধিক কেন্দ্র। ৭ জেলার ১৪২টি আসনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কড়া নিরাপত্তা, বিপুল কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের নজরদারির মধ্যেও দিনের শুরু থেকে একাধিক জায়গা থেকে অশান্তি, সংঘর্ষ, হামলা, ইভিএম বিভ্রাট, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিযোগ এবং রাজনৈতিক তরজার ছবি সামনে আসে।
(West Bengal Election 2026) নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ। পূর্ব বর্ধমানে সর্বোচ্চ ৯২.৪৬ শতাংশ ভোট পড়েছে। হুগলিতে ৯০.৩৪%, নদিয়ায় ৯০.২৮%, হাওড়ায় ৮৯.৪৪%, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪%, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৫৭% ভোট পড়েছে। কলকাতা উত্তর কেন্দ্রে ভোটের হার ৮৭.৭৭% এবং কলকাতা দক্ষিণে ৮৬.১১%। ভোট ৬টার সময়ে শেষ হলেও ভোটের চূড়ান্ত সংখ্যা জানা যাবে আরও পরে।
দিনের শুরু থেকেই সবচেয়ে বেশি নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। বুথ পরিদর্শনে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধর, ভয় দেখানো এবং বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগ তোলেন। ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বলেন, কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালতের অবমাননা। তাঁর অভিযোগ, মহিলা, বাচ্চাদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী। তিনি বলেন কী যে করছে, কী যে না করছে ওরা। এটা কী ওদের ডিউটি? এটা ওরা করতে পারে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ‘নকল আঙুল’ ব্যবহার করে ভুয়ো ভোট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাঁর দাবি, কৃত্রিম আঙুল ব্যবহার করে একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা হতে পারে।
Bhabanipur Election 2026: ভবানীপুরে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগানে উত্তেজনা, পাল্টা বিজেপির ‘পিসি-ভাইপো চোর’: West Bengal Election 2026: শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কেমন গেল দ্বিতীয় দফার ভোট?
(West Bengal Election 2026) সকালেই রক্তাক্ত হয়ে ওঠে নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্র। বিজেপির পোলিং এজেন্ট মোশারফ মীরের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
ভাঙড়ে ভোটের আগের রাত থেকেই উত্তেজনা ছিল। আইএসএফ ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। ভোটের দিনও নওশাদ সিদ্দিকিকে ঘিরে রঘুনাথপুর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে।
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ইভিএমে বিজেপির প্রতীকের উপর টেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। ঘটনায় বুথের বাইরে বিক্ষোভ শুরু হয়। কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।(West Bengal Election 2026)
West Bengal Election 2026: বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা, খানাকুলে ‘ভুয়ো’ এজেন্ট ঘিরে উত্তেজনা: West Bengal Election 2026: শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কেমন গেল দ্বিতীয় দফার ভোট?হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের সোহনলাল স্কুলে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। কয়েকজন আহত হন এবং দু’জনকে আটক করা হয়।
চুঁচুড়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, লাঠিচার্জ এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই ক্যাম্প করা হয়েছিল।
নদিয়ার নবদ্বীপের বাবলারি এলাকার ৩৩ নম্বর বুথেও চরম উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং কর্মীদের মারধর করা হয়েছে। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র ভোটগ্রহণে ধীরগতি, ভোটার হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তোলেন। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁর বচসাও হয়।(West Bengal Election 2026)
বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের অকারণে আটক করছে পুলিশ এবং নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে।
কাঁচরাপাড়ায় বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিকে কেন্দ্র করে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
গাইঘাটায় ‘লুঙ্গি’ পরে ভোট দিতে আসা এক ভোটারকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বচসা তৈরি হয়।(West Bengal Election 2026)
জগদ্দল বিধানসভার কেউটিয়া বুথ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
পানিহাটিতে বিজেপি প্রার্থী তথা আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। রত্না দেবনাথ অভিযোগ করেন, তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে।
West Bengal Election 2026: পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘গো ব্যাক’ স্লোগান: West Bengal Election 2026: শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কেমন গেল দ্বিতীয় দফার ভোট?গলসি বিধানসভায় বিজেপি প্রার্থী রাজু পাত্র অভিযোগ করেন, ভোটারদের প্রভাবিত করতে তৃণমূলের কর্মীরা মদ ও মাংস বিতরণ করছিল। তাঁর দাবি, ঘটনাস্থল থেকে মদের বোতল এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে।(West Bengal Election 2026)
বর্ধমানের ছোটনীলপুর এলাকায় বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মৌমিতার অভিযোগ, ভোটারদের টাকা বিলি করা হচ্ছিল।
নোয়াপাড়ায় ভোটের শেষ বেলায় তৃণমূল কর্মীদের সঙ্গে অর্জুন সিংহ ঘনিষ্ঠদের সংঘর্ষের অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, তাঁদের ক্যাম্প অফিসে হামলা চালানো হয়েছে।
এদিকে পূর্বস্থলী দক্ষিণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধে বসেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। তাঁর দাবি, স্বাভাবিক ভোট চললেও অকারণে আতঙ্ক তৈরি করা হচ্ছে।
(West Bengal Election 2026) সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে একদিকে যেমন সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ চোখে পড়েছে, তেমনই দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, বিক্ষোভ, ইভিএম বিতর্ক, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিযোগ এবং রাজনৈতিক তরজায় উত্তপ্ত থেকেছে ভোটের ময়দান। ভোটগ্রহণ শেষের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়িয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসন। এখন নজর ৪ মে-র ফলাফলের দিকে।
BJP vs TMC: নবদ্বীপে ভোট ঘিরে রণক্ষেত্র! বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, আটক ২ তৃণমূল সমর্থক: West Bengal Election 2026: শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কেমন গেল দ্বিতীয় দফার ভোট?







